যখনই সন্তান লাগবে, তখনই বিয়ে করবেন এই বলিউড সুইটি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

যখনই সন্তান লাগবে, তখনই বিয়ে করবেন এই বলিউড সুইটি



সম্প্রতি নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল রণবীর-আলিয়ার। এরই মধ্যে রণবীর তাদের ডেটের কথা স্বীকার করেছেন। এদিকে আলিয়াও জানিয়েছেন রণবীরের প্রতি তার ক্রাশের কথা।

বিয়ে নিয়ে সম্প্রতি আলিয়া বলেন, ‘যখন মনে হবে এবার আমার সন্তান চাই, তখনই বিয়ে করে ফেলব। বিয়ের আগে সঙ্গীর সঙ্গে সহবাস করতে চাই না। আমি বিয়ে করেই ওর সঙ্গে থাকব। আর আমি সন্তানের কারণেই বিয়ে করব।’

তবে বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই না। অনেকের মনে হচ্ছে- আমি ৩০ বছর বয়সে গিয়ে হয়তো বিয়ে করব। কিন্তু এর আগেও বিয়ে করে সবাইকে চমক দিতে পারি। যে কোনো সময় বিয়ে করতে পারি।’


আলিয়ার ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনও এগিয়ে চলেছে। তার অভিনীত ‘রাজি’ ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। আলিয়া ভাট আর রণবীর কাপুরকে একসঙ্গে এই প্রথম পর্দায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। বর্তমানে অমিতাভ বচ্চন আর রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ ছবি পরিচালক অয়ন মুখার্জি।

No comments:

Post a Comment

Post Top Ad