তারাপীঠে অমিত শাহ আসার তোড়জোড় দেখুন.... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

তারাপীঠে অমিত শাহ আসার তোড়জোড় দেখুন....


স্নেহা চক্রবর্তী, বীরভূম: বৃহস্পতিবার বীরভূমের তারাপীঠে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । সেই উপলক্ষে জোরকদমে চলছে বিজেপির প্রস্তুতি । হেলিপ্যাড থেকে শুরু করে তারাপীঠ যাতায়াতের রাস্তার দুধারে ছেয়ে ফেলা হয়েছে দলীয় পতাকা ও ফেস্টুনে। মঙ্গলবার দুপুর থেকেই তারাপীঠে আসতে শুরু করেছেন বিজেপির রাজ্য নেতারা । তবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে নিজেদের দলীয় শক্তি প্রদর্শনে পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসও । তারাও প্রচুর পরিমানে দলীয় পোষ্টার ও ফেস্টুনে মুড়ে দিয়েছে তারাপীঠ এলাকা । বিজেপির রাজ্য নেতা সমীরণ সাহা বলেন মাতারাকে পুজো দিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ । সেই বৈঠকে আগামী লোকসভা নির্বাচনের রণনীতির কৌশল জানাবেন তিনি ।

No comments:

Post a Comment

Post Top Ad