পুরুলিয়ায় পা দিয়েই বাড়ি বাড়ি ঘুরলেন বিজেপি-র
সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লাগদা গ্রামের বিভিন্ন বাড়িতে যান তিনি। কথা বলেন
বাসিন্দাদের সঙ্গে। অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপি-র
কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।
বৃহস্পতিবার অমিত শাহ বলেন, “বাড়ি বাড়ি গিয়ে নরেন্দ্র মোদির সরকারের কাজের কথা
বলছি। সম্পর্ক থেকেই সমর্থন আসে। সেই কাজই করছি। গ্রামের জন্য নরেন্দ্র মোদি
সরকার যে কাজ করছে সেটা সবাইকে জানাচ্ছি। বাংলা ভাষায় লেখা লিফলেট দিতে এসেছি। ৪
বছরের মোদি সরকার দেশের গরিবের ঘরে পৌঁছানোর চেষ্টা করছে। সরকারের কাজ বলার
জন্যই বাড়ি বাড়ি যাচ্ছি। বিজেপি দেশের এককোটি পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ার
লক্ষ্যমাত্রা নিয়েছে।”
পুরুলিয়া যাওয়ার আগে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো
দেন অমিত শাহ। মন্দিরে আরতিও করেন। পৌনে ১২টা নাগাদ মন্দিরে ঢোকেন অমিত শাহ। ১০
মিনিট পুজো দেন। মাকে সিঙ্গার সাজে পুজো দেওয়া হয়। তাতে ছিল বেনারসী শাড়ি, পাঁচরকম
ফুল। এরমধ্যে ছিল, পদ্ম, জবা, অপরাজিতা, বেলপাতা
ও আকন্দ।
·

No comments:
Post a Comment