চলতি বছরে অনুষ্কার বিয়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

চলতি বছরে অনুষ্কার বিয়ে




প্রভাসের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর- এমনটা শোনা যায়। ‘বাহুবলী টু’-এর পর থেকেই এই রহস্য-রোমাঞ্চ। এমনকী, ‘সাহো’-র শুটিংয়ে আঘাত পাওয়ার পর স্থির থাকেননি। উড়ে যান দুবাইয়ে। সেখানে গিয়েই নাকি প্রভাসের সঙ্গে দেখা করেন তিনি। আর এখানেই উঠছে প্রশ্ন।  দু’জনের মধ্যে যদি কোনও সম্পর্ক না থাকে, তাহলে কেন প্রভাসের সঙ্গে দেখা করতে তড়িঘড়ি দুবাইতে উড়ে যান আনুশকা? কিন্তু, গুঞ্জন যা-ই হোক না কেন, এবার শোনা যাচ্ছে অন্য খবর।
রিপোর্টে প্রকাশ, আনুশকা শেঠির বিয়ের জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তাঁর বাবা-মা। চলতি বছরের শেষেই দক্ষিণী অভিনেত্রীর বিয়ে দিতে চাইছেন তাঁর বাবা-মা। সেই কারণে, মন্দিরে গিয়ে নাকি পূজা অর্চনাও শুরু করে দিয়েছেন আনুশকার বাবা-মা। কিন্তু, কে হচ্ছেন আনুশকার পাত্র, সে বিষয়ে কিছু জানা যায়নি।
বর্তমানে প্রভাস ব্যস্ত ‘সাহো’-র শুটিংয়ে। অন্যদিকে, তেলুগু সিনেমা ‘সাইলেন্স’-এ হাতে নিয়েছেন আনুশকা। ‘বাহুবলী’-র পর ‘বাগমতি’-তে শেষ দেখা যায় এই দক্ষিণী অভিনেত্রীকে।

No comments:

Post a Comment

Post Top Ad