আর্জেন্টিনার পাশে দাঁড়াবে ক্রোয়েশিয়া! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 June 2018

আর্জেন্টিনার পাশে দাঁড়াবে ক্রোয়েশিয়া!


বিশাল এক সমীকরণের সামনে উপস্থিত লিওনেল মেসি আর তাঁর দল। অনেক ‘যদি, তবে ও কিন্তু’র মাঝে তাঁদের বিশ্বকাপ-স্বপ্ন আটকে আছে। বিশ্বকাপে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য পরের ম্যাচে আর্জেন্টিনাকে জিততেই হবে।
শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার জয়ের পর সমীকরণ অনেকটাই পরিষ্কার। পরের ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে আর ক্রোয়েশিয়া আইসল্যান্ডের কাছে না হারলেই শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার।
ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ গোল করে আর্জেন্টিনাকে ডুবিয়েছেন ম্যাচসেরা লুকা মদরিচ। সেই মদরিচ এখন মেসির সমব্যথী হয়ে কথা বলছেন, ‘মেসি অনন্যসাধারণ একজন ফুটবলার। কিন্তু ওর একার পক্ষে সব করা সম্ভব নয়। এখন ফুটবলে আপনি একা জিততে পারবেন না। সতীর্থদের সাহায্য আপনার লাগবেই।’


ক্রোয়েশিয়ার জয় কিংবা ড্র আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিয়ে যেতে পারবে। আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিতে নিজেদের সর্বোচ্চটাই করবেন মদরিচ,তিনি বলেন ‘আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাই। আমি আশা করব, তারা দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হবে। আমরা আইসল্যান্ডকে হারাব আর্জেন্টিনার জন্য।’

No comments:

Post a Comment

Post Top Ad