‘আমি সবসময় তোমার পাশেই রয়েছি, চিন্তুা করো না’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

‘আমি সবসময় তোমার পাশেই রয়েছি, চিন্তুা করো না’


গত ফেব্রুয়ারিতে মা হারিয়েছেন জাহ্নবী কাপুর। মেয়ের বলিউড অভিষেক দেখে যেতে পারেননি শ্রীদেবী। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর সৎ ভাই অর্জুন কাপুর আগলে রেখেছেন দুই বোনকে। এদিকে জাহ্নবীর প্রথম সিনেমার ট্রেলার মুক্তি পেল। এই উপলক্ষে বড়ভাই হিসেবে বোনের উদ্দেশে আবেগঘন পোস্ট দিলেন অর্জুন।
গতকাল মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের প্রথম সিনেমা ‘ধাড়াক’-এর ট্রেলার। এতে শ্রীদেবী কন্যার বিপরীতে রয়েছেন শহীদ কাপুরের ভাই ঈষান খাট্টার। বড়ভাই হিসেবে মা হারানো বোনের পাশে থাকা তারই দায়িত্ব। সে কারণে বোনের উদ্দেশে ভাই অর্জুন জানালেন, যেকোনো পরিস্থিতিতে তিনি আজীবন জাহ্নবীর পাশে থাকবেন।
সিনে দুনিয়ায় প্রথম পা দিল বোন জাহ্নবী। সামনা-সামনি না পারলেও মানসিকভাবে তাই বোনকে ভরসা জোগাচ্ছেন অর্জুন কাপুর। ছোট বোন বড় পরীক্ষার সম্মুখীন। এই উপলক্ষকে সামনে রেখে বোনের উদ্দেশে অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সশরীরে উপস্থিত থাকতে না পারার জন্য আমি দুঃখিত। তবে আমি সবসময় তোমার পাশেই রয়েছি, চিন্তুা করো না। এই পেশা খুবই ভালো, যদি তুমি সৎ পথে থাকো, পরিশ্রমী হও।’
শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই পুরনো তিক্ততা ভুলে বারবার শ্রীদেবী কন্যাদের পাশে থাকতে দেখা গিয়েছে বনি কাপুরের আগের পক্ষের ছেলে-মেয়ে অর্জুন কাপুর ও অংশুলা কাপুরকে। এবার জাহ্নবীর জীবনের অন্যতম পরীক্ষার দিনেও ঠিক বড় ভাইয়ের মতোই তার পাশে থাকতে দেখা গেল অর্জুনকে।

No comments:

Post a Comment

Post Top Ad