বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি মোকাবিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি মোকাবিলা



বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি মোকাবিলায় পঃবর্ধমানের নাব্য এলাকাগুলি ঘুরে দেখলেন ভারতীয় সেনা বাহিনীর বিশেষ দল৷বৃহস্পতিবার সকালে আসানসোলের রামকৃষ্ণ ডাঙাল ,রানিগঞ্জের হোসেন নগর বল্লভপুরের নুপুর এলাকাগুলি ঘুরে দেখে ১৫জনের বিশেষ দলটি ৷ এদের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিআই ৷নাব্য এলাকাগুলি ঘুরে দেখার সাথে সাথে সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় আপৎকালীন পরিস্থিতির জন্যে প্রস্তুত থাকার স্বার্থে এই ভিজিট ৷সরকার থেকে যদি  প্রয়োজনে দায়িত্ব দেয়,তার প্রস্তুতির স্বার্থে এই সরজমিন ৷এছাড়াও এলাকার সাধারণ মানুষকে পরিস্থিতির সাথে মোকাবিলার জন্যে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হবে।

রানিগঞ্জের ব্লক সভাপতি সৌরভ হাঁড়ি বলেন,এ বিষয়ে ইতিপূর্বে জেলা শাসকের দপ্তরে বৈঠক হয়েছিল৷আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় সরকার সবরকম প্রস্তুতি সেরে রাখতে চায় ৷সে কারনেই আজকে এই পনেরো জনের বিশেষ দলটি ঘুরে গেলেন ৷আসানসোল - রানিগঞ্জের পর দলটি দুর্গাপুরের দিকে রওনা দেয় ৷

No comments:

Post a Comment

Post Top Ad