মসজিদের কাছ থেকে গ্রেফতার ৫ দুস্কৃতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

মসজিদের কাছ থেকে গ্রেফতার ৫ দুস্কৃতি


বুধবার গভীর রাত্রে আসানসোল উত্তর থানা গোপন সূত্রে খবর পায় লোকো মসজিদের কাছে রাণী ঝাঁসি মাঠের কাছে পাঁচজন দুস্কৃতি জড়ো হয়েছে।পাঁচজনের বিরুদ্ধে আসানসোল স্টেশনে ঢোকার সময় তারা ট্রেনে উঠে গিয়ে যাত্রীদের জিনিষ চুরি করতো।আসনসোল উত্তর থানা এবং আর পি এফ যৌথ ভাবে অভিযান চালিয়ে মাঠে পাঁচজনকে বসে থাকতে দেখে আটক করে উত্তর থানায় নিয়ে আসে।ধৃতদের কাছ থেকে একটি দেশিপাইপ গান,গাড়ীর চেন,দুটি ছুরি এবং শাবল উদ্ধার করা হয়েছে।মহঃ হায়দার আলি ফৈয়াজ,মহঃ ইবরান,মহঃ রাজু মুঙ্গেরের বাসিন্দা।টুনটুন মাহাতো সীতারামপুরের বাসিন্দা,জামালুদ্দিন খান হীরাপুরের বাসিন্দা, পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশি জেরায় জানা যায় তারা বিভিন্ন চলন্ত ট্রেনে যাত্রীদের জিনিষপত্র লুঠ করে আজ তারা ট্রেনে ডাকাতি করার পরিকল্পনা করছিল।মুঙ্গেরের অপরাধীরা বিগত আট/নয় মাস ধরে গয়া-হাওড়া প্যাসেঞ্জার,ইন্টারসিটি ট্রেনে ধারাবাহিক ভাবে চুরি করে প্রত্যেকদিন প্রত্যেকে ৪০০/৫০০ টাকা রোজগার করতো।মুঙ্গেরের ঘসিয়ার মহল্লার বাবলু মূল পান্ডার নাম জানা  যায় জেরাতে।অভিযুক্তদের বিরুদ্ধে ৩৯৯.৪০২ এবং ২৫/২৭ অস্ত্র আইনের ধারা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad