আসানসোল মহকুমা অঞ্চলের সমস্ত স্কুলের সার্বিক ফলাফল হাতে না এলেও সদর শহর আসানসোলের নাম করা স্কুলগুলিকে তাক লাগিয়ে দিয়েছে তুলনামূলক অনামি স্কুল গুলি ৷প্রাপ্ত খবর অনুসারে আসানসোল মহকুমায় এবার ৮৪%পাশের হার বজায় রয়েছে ৷অন্যদিকে চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়(ইংরেজি মাধ্যম)এর অরিত্র পাল ৬৭১নম্বর পেয়ে মহকুমার অন্যান্য ছাত্র-ছাত্রীদের থেকে এগিয়ে রয়েছে৷
পাশাপাশি আসানসোলের ঊষাগ্রাম গার্লস হাইস্কুলের অদ্বিতীয়া গিরি পেয়েছে ৬৬৯নম্বর ৷এবারে ঊষাগ্রাম গার্লস স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল মোট ১৪৮জন ৷তারা সকলেই পাশ করেছে বলে জানা গেছে ৷অন্যদিকে মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের অমৃতা মণ্ডল পেয়েছে ৬৬৮নম্বর ৷মহিলা কল্যাণ থেকে এবারে পরীক্ষা দিয়েছিল ১৭২ জন ৷তাদের সকলেই পরীক্ষায় সাফল্য লাভ করেছে ৷আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে এবারে ৯৫ জন মাধ্যমিক পরীক্ষা দেয় ৷তাদের মধ্যে ৯৪ জন স্টার মার্কস অর্জন করেছে৷স্কুলের ছাত্র প্রসন্ন বিশ্বাস পেয়েছে ৬৬৫নম্বর ৷প্রসন্নর থেকে এক নম্বর কম পেয়েছে ওই স্কুলেরই ছাত্র সৌমিত মুখার্জী ৷বার্ণপুরের সুভাষপল্লী বিদ্যানিকেতনের রামেশ্বর চার পেয়েছে ৬৫৮নাম্বার ৷এবারে এই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল মোট ১৩১জন ৷তার মধ্যে স্টার মার্কস পেয়েছে ২৫ জন ৷ অন্যদিকে পাঁচগাছিয়া মনোহরবহাল বিবেকানন্দ স্কুলে ৭৭জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭জন সাফল্য লাভ করেছে ৷স্কুলে প্রথম হয়েছে অংশুমান পাল ৬৪১নম্বর পেয়ে ৷তবে মহকুমা অঞ্চলে ছেলেদের থেকে মেয়েদের পাশের হার ভালো বলে জানা গেছে৷


No comments:
Post a Comment