সুফল বাংলা প্রকল্পের ভ্রাম্যমান বিপণি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 June 2018

সুফল বাংলা প্রকল্পের ভ্রাম্যমান বিপণি



জয়ন্ত সাহাঃ পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপনন বিভাগের অধীনে সুফল বাংলা প্রকল্পের ভ্রাম্যমান বিপণির আসানসোলে উদ্বোধন করলেন রাজ্যের শ্রম,আইন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক ৷এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় , বিদায়ী জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি এম আইসি অভিজিৎ ঘটক, সহ আরো অনেকে ৷এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে দুটি ভ্রাম্যমান বিপণি গাড়ির উদ্বোধন করা হয় ৷একই সাথে মন্ত্রী বলেন আগামী দিনে আসানসোল অঞ্চলে সুফল বাংলার দুটি স্থায়ী দোকানের ব্যবস্থা করা হবে ৷যার মাধ্যমে সোজাসুজি কৃষক ও ক্রেতা সুবিধা পাবেন ৷আসলে এর মাধ্যমে দালাল বা ফড়ে চক্রের হাত থেকে কৃষকদের মুক্তি দেওয়া সম্ভব হবে ৷

No comments:

Post a Comment

Post Top Ad