অবশেষে উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

অবশেষে উদ্ধার হল নিখোঁজ মৎস্যজীবীর দেহ





মৃন্ময় নস্কর, পাথর প্রতিমা : অবশেষ মিলল নিখোঁজ মৎস্যজীবীর দেহ।শনিবার দুপুরে জগদ্দল নদীতে ভাটা হলে ঝড়েশ্বরের মৃতদেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড়ে একটি গাছের শিকড়ে মৃতদেহটি আটকে ছিল। উল্লেখ্য, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার জগদ্দল নদীতে মীন ধরতে গিয়েছিলেন ঝড়েশ্বর মন্ডল। মীন ধরার সময় একটি কুমির এসে, তাঁর পা ধরে নদীতে টেনে নিয়ে চলে যায়। ঝড়েশ্বরের চিৎকারে আশেপাশের মৎস্যজীবীরা ছুটে এলেও, তাঁকে রক্ষা করা সম্ভব হয়নি। এরপর পাথরপ্রতিমা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও বন দপ্তর যৌথ উদ্যোগে নদীতে তল্লাশি চালায়। কিন্তু ঝড়েশ্বরের কোন খোঁজ মেলেনি।শুক্রবার থেকেই ঝড়েশ্বর নিখোঁজ ছিল। অবশেষে আজ দুপুরে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad