নিজস্ব সংবাদদাতা : জামাইষষ্ঠীকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় বসিরহাটের, হাসনাবাদ থানার অন্তর্গত টাকী পৌরসভার ১১নং ওয়ার্ডের যুগীয়া গ্রামে।
পরিবার সূত্রের খবর মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ ঋষি দাশ খাবারের ডালি সাজিয়ে জামাই মেয়েকে আপ্যায়ণে রত, ঠিক সেই সময় ভাইয়ের বউ জামাই মেয়েকে কটূক্তি করে । ভাষুর প্রতিবাদ করতেই বচসা চড়মে ওঠে। এরপর পাশের ঘর থেকে ছুটে আশে ভাই লাল্টু ঋষিদাশ এবং হাতের সামনে থাকা কাঠের মুগুর দিয়ে দাদাকে এলোপাথারে মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় বিশ্বনাথ ঋষি দাশ টাকী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের পরিবার পুরো ঘটনা স্থানীয় কউন্সিলরকে জানিয়ে উপযুক্ত শাস্তির দাবি করেছে।

No comments:
Post a Comment