হুগলি বিজেপিতে ব্যাপক রদ বদল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

হুগলি বিজেপিতে ব্যাপক রদ বদল!


কাছের লোক নয়। কাজের লোক চাই। যারা লড়াইয়ের ময়দানে নেমে শাষক দলের নেতাদের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করতে পারবেন। দলে তাদের কেই গুরুত্ব দেওয়া হবে। মঙ্গলবার চুঁচুড়ায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলার রুদ্ধদ্বার বৈঠকে এই ভাষাতেই সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এদিন তিনি ওই বৈঠকে জেলার নেতাদের পরিস্কার ভাষায় জানিয়ে দিয়ে বলেন, কোনও বিজেপি কর্মী আক্রান্ত হলে জেলার নেতাদের ময়দানে নেমে তার পাশে দাড়াতে হবে। ঘরে বসে রাজনীতি করার ইচ্ছা থাকলে পদ ছেড়ে দেবার কথা বলেন তিনি। ওই দিন দিলীপ বাবু জেলার নেতাদের বার্তা দিয়ে বলেছেন, সামনেই লোকসভা ভোট। তাই সে-কথা মাথায় রেখে এখন থেকেই দলীয় নেতা কর্মীদের তৈরি করতে হবে। একই সঙ্গে প্রয়োজনে নতুন মুখ তুলে আনার নিদান দেন দিলীপ ঘোষ।

রবিবার সে-কথা মাথায় রেখেই হুগলি সাংগঠনিক জেলায় ব্যাপক রদ বলল করল বিজেপির হুগলি সাংগঠিক জেলার নেতারা। অন্তত এমনটাই মনে করছেন বিজেপি নেতাদের একাংশ।

এদিন হুগলি সাংগঠনিক জেলার বিভিন্ন মন্ডলের সভাপতি পদের ব্যাপক পরিবর্তন করা হয়। বিজেপির ১৯টি মন্ডলের সভাপতির পরিবর্তন করা হয় বলে খবর পঞ্চায়েত ভোটের সময় থেকেই জেলার বিভিন্ন মন্ডলের উপর পর্যবেক্ষক নিয়োগ করে নজর দারি চালিয়েছিল জেলা বিজেপি। যারা পঞ্চায়েতে নেতৃত্ব দিয়ে পঞ্চায়েতে লড়াই করেছিল তাদেরকেই গুরুত্ব দিয়ে মণ্ডল সভাপতি পদে নিয়োগ করল বিজেপি জেলা নেতৃত্ব

রবিবার বিকেলে জেলার যুবমোর্চার এক অনুষ্ঠানে এই ঘোষনা করা হয়। একই সঙ্গে নতুন মণ্ডল সভাপতিদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় বলে খবর। গোটা অনুষ্ঠানে হাজির ছিলেন, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগএছাড়াও ওই  অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা সম্পাদক সুরেশ সাউ, গৌতম চ্যাটার্জি, সুশান্ত সেনগুপ্ত সহ একাধিক বিজেপির নেতা ও কর্মীরা।

No comments:

Post a Comment

Post Top Ad