আসানসোল স্টেশনে রাজধানীকে ফ্ল্যাগ অফ করে স্টপেজের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷সোমবার আসানসোল স্টেশনে এ বিষয়ে একটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শহরের মেয়র জীতেন্দ্র তিওয়ারী ডিআরএম পি এন মিশ্রা সহ আরও অনেকে৷সৌজন্যতা দেখিয়ে এদিন বাবুল মেয়রকে প্রথমে মাইক ছেড়ে দেন ৷
এদিনের মঞ্চে মেয়র বলেন শহরের পার্ক হিসাবে শতাব্দীর উন্নয়নে রাজ্য সরকার তথা পুরসভা দুকোটি টাকা খরচ করতে প্রস্তুত৷সেই দায়িত্ব রেলের পক্ষ থেকে পুরসভাকে দেওয়া হোক ৷যদিও পরবর্তী ক্ষেত্রে বাবুল বলেন, শতাব্দী পার্ককে ঢেলে সাজাতে ইতিমধ্যে ৩৬ লক্ষ টাকা খরচ হয়েছে৷কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব রেলের থাক ৷তবে অনুষ্ঠানের শেষ দিকে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সৌজন্যতা বজায় থাকেনি ৷দর্শক আসন থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে শহরের কারখানা বন্ধ হয়ে যাওয়া ও স্মার্টসিটির তালিকা থেকে আসানসোলের বাদ যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি রাজনৈতিক মঞ্চ নয় বলে প্রসঙ্গ এড়িয়ে যেতে চান ৷আর এখান থেকেই সৌজন্যতার তার কেটে যায় ৷শেষে চার নং প্ল্যাটফর্মে রাজধানী এলে ফ্ল্যাগঅফ করে দাঁড করান কেন্দ্রীয় মন্ত্রী ৷ সেই ট্রেনেই দিল্লীর উদ্দেশ্যে রওনা হয়ে যান মন্ত্রী ৷


No comments:
Post a Comment