মেয়ের হাতে গুলিবিদ্ধ হল মা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার ঘোষপুর পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে। আহত ওই মায়ের নাম কাকলি জানা। এই
ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার
জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে খানাকুলে।
এই ঘটনার তদন্তের জন্য আহত গৃহবধূর স্বামী বাবলু জানাকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। তাদের নাবালিকা মেয়ে মধুমিতা জানার হাতে কিভাবে গুলিভর্তি বন্দুক এল তাও খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ।
অপরদিকে এদিন গুলিটি আদৌ মেয়ে করেছে নাকি তার স্বামী গুলি করেছে সেইদিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুত্রে খবর মিলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খানাকুলের রঘুনাথপুরে বাড়ির পাশে বাদাম জমিতে বাদাম কুড়োতে গিয়ে জমির মধ্যে ওই বন্দুকটিকে দেখতে পান ওই গৃহবধু। পড়ে থাকা খেলনা বন্দুক ভেবে সেটাকে ঘরে আনেন ওই গৃহবধু। সেই বন্দুকটিকে খেলনা ভেবে মেয়ে মধুমিতার হাতে তুলে দেন মা। মেয়ে সেটা খেলনা বন্দুক ভেবে খেলতে গেলে মুহূর্তের মধ্যেই আসল বন্দুকের গুলি মায়ের পিঠে লাগে। গুলিবিদ্ধ হন মা। খবর পেয়ে পরিবারের লোকেরা তড়িঘড়ি আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে মা কাকলি জানাকে।
ঘটনার জেরে, আহত ওই গৃহবধুর স্বামী বাবলু জানা বলেন, ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম না, সকালে ঘোষপুরে বাজার করতে গিয়েছিলাম। হঠাৎ প্রতিবেশীদের থেকে ঘটনার খবর পাই, তড়িঘড়ি বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী গুলিবিদ্ধ হয়েছে। সাথে সাথেই তাকে নিয়ে আরামবাগ হসপিটালে নিয়ে যাই।
এদিকে আহত কাকলি জানা বলেন, অন্যদিনের মতো এদিন সকালে বাদাম কুড়োতে গিয়েছিলাম। হঠাৎ বন্দুকটি দেখতে পাই। প্রথমে বুঝতেই পারিনি ওটা আসল বন্দুক বলে। তাই ওটা খেলনা ভেবেই বাড়িতে এনে মেয়ের হাতে দিই। মেয়ে ওটা নিয়ে খেলছিল। হঠাৎ বন্দুক থেকে গুলি ছিটকে এসে আমার গায়ে লাগে। প্রচুর রক্তপাত হতে থাকে। ঘটনার খবর পেয়ে প্রতিবেশী ও আমার পরিবারের লোকজন আমায় হসপিটালে নিয়ে যায়।
কোথা থেকে বাদাম জমিতে গুলিভর্তি বন্দুক এল তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল পুলিশ।

No comments:
Post a Comment