সাধু সাবধান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

সাধু সাবধান!




জাতির নানা - একটি ভার্চুয়াল ক্যারেক্টার!!!! নিক খোলার আগে দীর্ঘ দুই বছরের অধিক এই সামু ব্লগ পড়ি। এখানে ভাদা-পাদা, ছাগু-হাগু, আস্তিক-নাস্তিক, বিজ্ঞান-অজ্ঞান, মগাচিপ, সুশীল, আমিষ-নিরামিষ, টেক-ননটেকি সহ বিভিন্ন প্রজাতির ব্লগারের পদচারনায় মুখরিত থাকতে দেখিছি। সময়ের পরিক্রমায় এদের অনেকে হারিয়ে গেছে। নতুন সমগোত্রীয় যোগ হয়েছে। কিন্তু লুল ব্লগার নামে এক প্রজাতির কিছু ব্লগার আছে যারা কৈ মাছের প্রান নিয়ে ফিলিপস ব্যক্তির মত এখনও জ্বল জ্বল করে জ্বলছে। আমার পোস্ট এই লুল সম্প্রদায় নিয়ে। সংক্ষেপে এই লুল সম্প্রদায় সম্পর্কে জেনে নিনঃ এরা মেয়েদের পোস্ট দেখলেই উহাতে ঝাপাইয়া পড়িবে। আফা, আপা, আফুনি, আপুনি বলে লুল ফালানো শুরু করবে। এরা মুলত কম বয়সী লুল ব্লগার। এরা খুব একটা ক্ষতিকর লুল নয়। এদের মধ্যে গুটিকয়েক সফল হতে পেরেছে। অভিজ্ঞতার অভাবে বাকিরা ঝরে পড়েছে। দুই একজন আবার সফল প্রেম ভালবাসা করে সফল সমাপ্তিতে পৌঁছে নতুন জীবন শুরু করেছে ভার্চুয়াল থেকে বাস্তবে। আমি দেখেছি একটা মেয়ের পোষ্টে শুধু হেডিং ছিলঃ আমি আজ সেইফ হয়েছি। ঐ পোস্টের কমেন্ট সংখ্যা ছিল ৬০০+ বিলিভ ইট অর নট !!!!!! এতো লুলের মধ্যে দুই একজন 'লুল সম্রাট' হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। কিভাবে চিনবেন এইসব লুল সম্রাটদের?? এরা মুলত একটু বেশী বয়সী ব্লগার হয়। এরা নিজদেরকে আকারে ইঙ্গিতে সম্পদশালী, প্রভাবশালী হিসাবে প্রচার করে। এরা মেয়ে ব্লগারদের সম্বোধন করবেঃ বোন, ছোট বোন, মা, তুমি আমার ছোট বোনের মত, আপন বোনের মত, তোমার কথা শুনে আমার বোনের কথা মনে পড়ে গেল, আমাকে তোমার ভাই মনে করে বলতে পার, ইত্যাদি বলে শুরু করবে। তার পর ধীরে ধীরে ফেবুর আইডি/মেইল আই ডি দিবে, ফেবুতে নিয়ে তার ফোন নাম্বার নিবে। তার পর শুরু হবে আসল খেল। বাস্তব জীবনের লুল সম্রাটঃ রিয়েল লাইফে কিছু কিছু লোক পাবেন যারা মেয়েদের সাথে 'ধর্মের বোন' পাতাবে এবং এবং প্রচার করবে ও আমার ধর্মের বোন। আর মেয়েরা পাতাবে ধর্মের ভাই ইত্যাদি। খেয়াল করে দেখবেন কোন ছেলে অন্য ছেলেকে ধর্মের ভাই বানাবে না। পুরুষ এবং নারীতে শুধু এই ধর্মের ভাই-বোন পাতানো খেলা চলে। আর এই ভাই-বোনের সম্পরকের ব্যাপারটা কেও আড় চোখে দেখে না ভেবে এই সুজুগ কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করে। এবং বেশীরভাগ ক্ষেত্রে এই সম্পরকের আড়ালে চলে লিলা খেলা। আর সমাজে এই লিলারত অবস্থায় ধরা খেয়ে তাদের আসল লেঞ্জা বের হয়ে গেছে। যেমন প্রকাশ হয়েছে বাস্তব জীবনে তেমন প্রকাশ পেয়েছে এই ভার্চুয়াল জগতেও। একটা সত্য ঘটনা বলি। মুক্তিযুদ্ধের সময় আমাদের গ্রামের চেয়ারম্যান রাজাকার ছিল। যুদ্ধের সময় অনেককে অত্যাচার করেছে। যুদ্ধের পরে গ্রামবাসী ঐ চেয়ারম্যানকে মেরে ফেলার জন্য তার বাড়ি ঘেরাও করে। সে কিভাবে যেন পালিয়ে যায় এবং পাশের গ্রামের এক মহিলার ঘরে আশ্রয় নিয়ে তার প্রান ভিক্ষা চায় এবং তাকে 'ধর্মের মা' ডাকে। মহিলা তাকে আশ্রয় দেয়। ৩/৪মাস পর চেয়ারম্যান তার সেই ধর্মের মা’কে বিয়ে করে সংসার শুরু করে। দয়া করে গ্রামের ঐ লুল চেয়ারম্যানের সাথে কোন লুল ব্লগারের মিল খুজার চেষ্টা করবেন না। তবে সাধু সাবধান !!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

Post Top Ad