বেপরোয়া মহিলা পুলিশ কর্মীর কান্ড! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

বেপরোয়া মহিলা পুলিশ কর্মীর কান্ড!



মহিলা পুলিশ কর্মীর বেপরোয়া স্কুটির ধাক্কায় আহত হল কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ধূপগুড়ি ঠাকুর পাঠ এলাকায়। আহত ছাত্রীর নাম রুপা অধিকারি এবং স্থানীয় বাসিন্দা।আহত ছাত্রী ধূপগুড়ি ঠাকুরপাঠ হাই স্কুল থেকে এবার উচ্চমাধ্যমিক পাশ করেছে। কলেজে ভর্তির জন্য মার্কশিট তুলতে স্কুলে গিয়েছিল।স্কুল থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে ঘটে এই দূর্ঘটনা। অভিযুক্ত মহিলা পুলিশ কর্মীর নাম রুনা লায়লা।তিনি ধূপগুড়ি থানায় কর্মরত।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাস্তা ফাকা থাকার দরুন ঐ মহিলা পুলিশ কর্মী প্রচন্ড গতিতে স্কুটি নিয়ে আসছিলেন ধুপগুড়ির দিকে।সেই সময় ঐ ছাত্রী রাস্তা পার হতে গেলে প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে স্কুটিটি।স্থানীয়রা এবং ঐ পুলিশ কর্মী মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে ধুপগুড়ি গ্রামীন হাসপাতালে।আহত রুপার পায়ে, হাতে পিঠে এবং বুকে আঘাত রয়েছে বলে জানা গিয়েছে।ঐ ছাত্রী জানায়,গাড়িটি প্রচন্ড গতিতে আসছিল সেটা প্রথমে বুঝতে পারিনি,যখন কাছে চলে আসে তখন বাঁচার জন্য পিছিয়ে গেলেও ধাক্কা লাগে।ঘটনায় ঐ মহিলা পুলিশ কর্মীরও সামান্য আঘাত লেগেছে।

সূত্রঃ ব্রেকিং কলকাতা ও প্রেসকার্ড

No comments:

Post a Comment

Post Top Ad