"বিজেপি-র অপর নাম চক্রান্তকারী, দাঙ্গাকারী" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 June 2018

"বিজেপি-র অপর নাম চক্রান্তকারী, দাঙ্গাকারী"


“জঙ্গলমহলের মানুষের অভাব-অভিযোগকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সরকারি কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না তা দেখতে হবে।” ঝাড়গ্রামে দলীয় এক সভায় এসে কর্মীদের উদ্দেশে এই বার্তা দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় খারাপ ফলের পর তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয় দলের অন্দরে। জেলার নেতাদের বাড়িতে ডেকে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর ঝাড়গ্রামে দলীয় সভায় এসে কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন তিনি।

পার্থবাবু বলেন, “জঙ্গলমহলে এমন কোনও কাজ নেই যা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। কিন্তু সেই কাজ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না তার তদারকি আরও জোরদার করতে হবে। কারও মধ্যে অভাব-অভিযোগ থাকলে তা লিপিবদ্ধ করে সমাধানসূত্র বের করতে হবে। আমরা ব্লক স্তরে সংগঠন পুনর্গঠন করব। উন্নয়ন এবং সংগঠনের দিকে জোর দিতে হবে।”

বিজেপি-কে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপি-র অপর নাম চক্রান্তকারী, দাঙ্গাকারী। ওরা দুটো সম্প্রদায়ের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে সবসময়। এসব করে রাজ্যে থাকা যাবে না। আমরা সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভালো আছি, উন্নয়নে আছি, বেঁচে আছি।” 

No comments:

Post a Comment

Post Top Ad