বলিউডে যেসব নায়ক-নায়িকাদের নাম পরিবর্তন হয়েছে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

বলিউডে যেসব নায়ক-নায়িকাদের নাম পরিবর্তন হয়েছে!



বলিউডের আসার পর অনেকেই তাদের আসল নাম পরিবর্তন করেছেন। বর্তমানে তাদের অনেকেই নতুন নামে সকলের কাছে পরিচিত। নিচে এমনি কয়েকজনের নাম তুলে ধরা হয়েছে :
মাল্লিকা শেরওয়াত:
একজন ভারতীয় অভিনেত্রী ও সাবেক মডেল। তিনি বলিউড চলচ্চিত্রে কর্মজীবন প্রতিষ্ঠার পাশাপাশি তামিল, হিন্দি, ইংরেজি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘খোয়াইশ’ সিনেমা দিয়ে মূলত সর্বপ্রথম সবার নজর কাড়তে সক্ষম হন মাল্লিকা শেরওয়াত। সিনেমাতে নিজেকে সাহসীভাবে উপস্থাপনের জন্য তিনি বিশেষভাবে পারিচিত, এজন্য তাকে বহুবার আলোচিত বা সমালোচিত হতে হয়েছে। চলচ্চিত্রে আসার আগে তার নাম কি ছিলো জানেন কি?
চলচ্চিত্রে আসার পূর্বে তিনি রীমা লাম্বা নামেই পরিচিত ছিলেন।
মহিমা চৌধুরী:
নেপালি বংশোদ্ভূত একজন মডেল এবং অভিনেত্রী, মহিমা 1997 সালে ‘পারদেশ’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমা জগতে প্রবেশ করেন। তিনি একই চলচ্চিত্রের জন্য সেরা নারী অভিনেতার বিভাগে একটি ফিল্মফেয়ার পুরস্কার পান। তার আসল নাম রিতু চৌধুরী। পরিচালক সুভাষ ঘাই মহিমাকে তার নাম দেন। তিনি তার কর্মজীবনের বেশিরভাগ হিট চলচ্চিত্রেরর নায়িকাদের নাম দিয়েছিলেন, যাদের নাম “এম” দিয়ে শুরু যেমন – মাধুরী দীক্ষিত, মনিষা কৈরালা।
সাইফ আলী খান:
নওয়াব খান নামে তিনি বেশি পরিচিত, ১৯৯২ সালে যশ চোপড়ার একটি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। 1994 সালে তিনি ‘মে খিলাড়ী তু আনাড়ি’ সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন । পরে তিনি সজিদ আলী খান থেকে নিজের নাম পরিবর্তন করে সাইফ আলি খান রাখেন। ‘হাম তুম’ ছবিতে অভিনয়ের কারণে ২০০৫ সালে সাইফ আলী খান ভারতের ‘ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড’র সেরা অভিনেতার পুরস্কার পান। ২০০৯ সালে সাইফ ভারতের সবচেয়ে সম্মানিত পুরস্কার ‘পদ্মাশ্রী’ ভূষণে ভূষিত হন।
প্রীতি জিনতা:
হিমাচল প্রদেশের ছোট্ট শহর থেকে বলিউডে আসা মেয়েটি এখন একজন সফল অভিনেত্রী। তাঁর সুন্দর ব্যবহারের জন্য তিনি সুপরিচিত, অন্য নায়ক নায়িকাদের মত তিনি তার নাম প্রিতম জিনতা থেকে পরিবর্তন করে প্রীতি জিনতা রেখেছেন।
সানি দিওল:
সাধারণত বলিউডের অ্যাকশন কিং হিসেবে পরিচিত তিনি। হিন্দি সিনেমার অন্যতম সফল অভিনেতা তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি প্রোডাকশন ও ডিরেকশনের কাজও করেছেন। চলচ্চিত্রে আসার পরে তিনি তার নাম অজয় সিং দিওল থেকে পরিবর্তন করে সানি দিওল রাখেন।
ক্যাটরিনা কাইফ :
একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল তারকা। ইস্টার্ণ আই সাময়িকীর পাঠকদের ভোটে বিশ্বে সবচেয়ে যৌনাবেদনময়ী এশীয় নারী হিসেবে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত পরপর তিন বছর চিহ্নিত হয়েছেন। বলিউডে আত্মপ্রকাশ করার আগে তিনি দক্ষিণ চলচ্চিত্রে অভিনয় শুরু করেন, বর্তমানে তিনি বলিউডের নেতৃস্থানীয় অভিনেত্রীদের একজন।
অক্ষয় কুমার :
অক্ষয় কুমার হলেন একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্র অভিনেতা। তার মূল নাম রাজিব হরি ওম ভাটিয়া। নব্বই এর দশকে তিনি মূলত অ্যাকশন হিরো হিসেবে পরিচিত ছিলেন। ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ খল-নায়ক পুরস্কার পান। তিনি বর্তমানে রম্য চলচ্চিত্রে অভিনয় করে বেশি জনপ্রিয়তা পেয়েছেন।
অজয় দেবগন:
একজন বিখ্যাত বলিউড অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক । তিনি হিন্দী চলচ্চিত্রের এমন এক অভিনেতা যিনি একশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৯১ সালে ফুল অউর কাঁটে মুভিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের ক্যারিয়ার শুরু করেন ৷ ঐ বছর ঐ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার বেষ্ট ডেবিউ অ্যাকটর পুরস্কার পান ৷ তিনি বলিউডের একজন সফল অভিনেতা। তার প্রকৃত নাম বিশাল বীরু দেবগন ।
সলমন খান:
একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি ইতোমধ্যেই ৮০টির বেশি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। সালমান খান বলিউড এর সবচেয়ে বড় সুপারস্টার।তিনি ১৯৮৮ সালে ‘বিবি হো তো এহসি’ চলচ্চিত্রে একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। বলিউডের সবচেয়ে বেশি ব্যাবসাসফল সিনেমা তার দখলে। সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি উপহার দেয়া এই তারকার প্রকৃত নাম আবদুল রশিদ সেলিম খান।
দীলিপ কুমার:
ট্রাজেডি কিং নামে পরিচিত এই মহানয়ক ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ নামক সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। চলচ্চিত্রে আসার আগে তাঁর নাম ছিলো মোহাম্মদ ইউসুফ আলী খান।

No comments:

Post a Comment

Post Top Ad