বলিউডে এরা নাকি আত্মীয় ?! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

বলিউডে এরা নাকি আত্মীয় ?!



বলিউডের স্বজনপ্রীতির বিতর্ক তো আর এমনি এমনি হয়নি। এখানে যাঁরা আছেন, তাঁদের বেশির ভাগের পূর্বপুরুষ বলিউডের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। তবে এই অঙ্গনে এমন কয়েকজন তারকার মধ্যে আত্মীয়তার সম্পর্ক, যা হয়তো অনেকেই জানেন না। তাঁদের মধ্যে কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়। কেউ কেউ আবার লতায়-পাতায় আত্মীয়।

ফারাহ খান ও ফারহান আখতার
বলিউডের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও গায়ক ফারহান আখতার। তাঁর বোন জোয়া আখতার ছবি বানান। কোরিওগ্রাফার-নির্মাতা ফারাহ খান ও সাজিদ খান যে তাঁদের কাজিন, তা অনেকেরই হয়তো অজানা। ফারহান আর জোয়ার মা অভিনেত্রী হানি ইরানি হলেন ফারাহ ও সাজিদের মায়ের আপন বোন।

উদয় চোপড়া ও রোশনি চোপড়া
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার দুই ছেলে আদিত্য চোপড়া ও উদয় চোপড়া। আদিত্য নির্মাতা হিসেবে বেশ নাম করলেও ছোট ভাই উদয় বলিউডের ফ্লপ নায়ক হিসেবেই বেশি পরিচিত। এই দুই ভাই টেলিভিশন তারকা ও উপস্থাপক রোশনি চোপড়ার দূর সম্পর্কের চাচা হন।

প্রেম চোপড়া ও শরমান জোশি
বলিউডের ছবির আলোচিত খলনায়ক প্রেম চোপড়ার মেয়ের জামাই ‘থ্রি-ইডিয়টস’ ছবির তারকা শরমান জোশি।

আমির খান ও আলী জাফর
আমির খান ভারতের নায়ক আর আলী জাফর পাকিস্তানের। তবে তাঁরা দুজন কিন্তু আত্মীয়। আলী সম্পর্কে আমিরের ভগ্নিপতি। পাকিস্তানি এই গায়ক ও অভিনেতার স্ত্রী আমিরের দূর সম্পর্কের কাজিন।

আশা ভোসলে ও শ্রদ্ধা কাপুর
বলিউডের নায়িকা শ্রদ্ধা কাপুর অভিনেতা খলনায়কের মেয়ে, এটা সবাই জানেন। কিন্তু তরুণ এই তারকা যে সংগীতশিল্পী আশা ভোসলে ও লতা মঙ্গেশকরের নাতনি, সে কথা কয়জন জানতেন? শ্রদ্ধার মা শিবাঙ্গি কোলহাপুরি আশা ও লতার ভাগনি। গান গাওয়ার গুণ তাহলে শ্রদ্ধা নানিদের কাছ থেকেই পেয়েছেন।

এমরান হাশমি ও আলিয়া ভাট
আলিয়া ভাট ও পূজা ভাট সৎবোন। তাঁদের বাবা মহেশ ভাট। এদিকে নায়ক এমরান হাশমির মা মহেশ ভাটের কাজিন। সেই সূত্রে এমরান আর আলিয়াও কাজিন।

সোনম কাপুর ও রণবীর সিং
রণবীর সিংয়ের দাদা ও সোনম কাপুরের নানি ছিলেন ভাইবোন। সুতরাং সোনম আর রণবীর সম্পর্কে কাজিন। আর অনিল কাপুর রণবীরের দূর সম্পর্কের ফুপা।

শাবানা আজমী ও টাবু
অভিনেত্রী টাবুর পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি। তাঁর বড় বোন ফারাহও এককালে বলিউডে অভিনয় করতেন। কিন্তু শাবানা আজমী যে টাবুর ফুপু, সে কথা নিশ্চয় অনেকেই জানতেন না। টাবুর বাবা জামিল হাশমি শাবানার কাজিন।

শক্তি কাপুর ও পদ্মিনী কোলহা
শক্তি কাপুর নায়িকা পদ্মিনী কোলহাপুরির আপন ভগ্নীপতি। মানে পদ্মিনী হলেন শ্রদ্ধা কাপুরের খালা।

সূত্র: প্রথম আলো

No comments:

Post a Comment

Post Top Ad