স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে রয়েছে অনেক দিন থেকেই। খাওয়ার সময়ে, পথ চলতে চলতে বা বাথরুমের ভেতরেও ফোন ব্যবহার করাটা স্বাভাবিক চোখেই দেখেন অনেকে। কিন্তু তাই বলে বিছানায়?
যুক্তরাষ্ট্রের এক জরিপে দেখা গেছে, সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর মাঝপথে ফোন চেক করেন ১০ জনের মাঝে একজন।
আমেরিকার প্রযুক্তিবিষয়ক কোম্পানিশিওরসেলের এই জরিপে ১০০০ ব্যক্তির থেকে তথ্য নেওয়া হয়। তারা গোসলের সময়, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় এবং যৌনতার সময়ে ফোন ব্যবহার করেন কি না, সে ব্যাপারে প্রশ্ন করা হয়। এ থেকে চমকপ্রদ ফলাফল পাওয়া যায়।
দেখা যায়, যৌনতার মাঝপথেই ফোন চেক করেন ১০ শতাংশ মানুষ, অর্থাৎ ১০ জনে একজন। এর মাঝে আবার ৪৩ শতাংশ মানুষ এই কাজটি একবার-দুইবার নয়, অহরহই করে থাকেন।
বয়সের হিসেবে দেখা যায়, ১৮-৩৪ বছর বয়সীরা (যাদেরকে বর্তমানে মিলেনিয়াল প্রজন্ম বলা হয়) ৩৫-৫১ বছর বয়সীদের তুলনায় এই কাজটি করেন প্রায় দ্বিগুণ।
এই ঘটনাটিতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। তরুণদের মাঝে শয্যাসঙ্গীর বদলে ফোনের দিকে মনোযোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। ২০১৫ সালে টেক্সাসের বেইলর ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায়, প্রেমের সম্পর্কে থাকা ৪৬ শতাংশ মানুষের সঙ্গী তাদের ফোনের প্রতি বেশি মনোযোগ দেন।
টেক্সাসের ওই গবেষণায় আরও দেখা যায়, সঙ্গীর চাইতে ফোনের দিকে মনোযোগ দিলে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, বিরোধ দেখা দেয় এমনকি দেখা দিতে পারে বিষণ্নতা।

No comments:
Post a Comment