লালগড়ের ভয়াবহ বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে শিক্ষামন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

লালগড়ের ভয়াবহ বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে শিক্ষামন্ত্রী



চাঁদনী, লালগড়: বিগত পঞ্চায়েতে  আদিবাসী সমাজ শাসক দলের সাথে না থাকলেও, শাসক তৃনমূল ও মা মাটি মানুষের সরকার সবসময় যে মানুষের পাশে তারই নির্দশন আজ সকালেই কলকাতা থেকে শালবনীর প্রত্যন্ত গ্রামে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর ছুটে আসা, মুখ্যমন্ত্রীর নির্দেশে। গতকাল মর্মান্তিক পথদুর্ঘটনায় নিহত আদিবাসী মানুষজনের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ,ওনার নির্দেশে আজকে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী শালবনি এবং গড়বেতা-৩  ব্লকের অন্তর্গত বুড়ামারা , বয়লা , এবং মহারাজপুর গ্রামে মৃতদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সবরকম সাহায্যের আশ্বাস  দেন।

তিনি প্রতি নিহতের পরিজনকে চাকুরী দেওয়া হবে বলে জানান। এদিকে শনিবার দুর্ঘটনার খবর পেয়ে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত ও আহতদের পাশে থাকার আশ্বাস দেন এবং নিহতদের সৎকার করার জন্য এবং আহতদের চিকিৎসা ও তাদের পরিজনদের সাহায্য করার জন্য অর্থ সাহায্য পাঠান। প্রতিটি মৃতের পরিজনদের দুই লক্ষ টাকা করে অর্থ সাহায্য করার জন্য পরিবহন দপ্তর থেকে ব্যবস্থা করেন। গত কালকের  দুর্ঘটনায় নিহতরা হলেন সম্ভু সোরেন - বুড়ামারা। বাসু কিস্কু - বুড়ামারা। লক্ষণ কিস্কু - বুড়ামারা। নেপাল হাঁসদা - বইলা। ভগীরথ বেশরা - বইলা এবং নির্মল টুডু - মহারাজপুর।গতকাল দুপুরে শালবনী থেকে বেলপাহাড়ীতে আদিবাসী সমাজের একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের পথে বাসটি উল্টে যাওয়ায় ৬জনের মৃত্যু ও ৫১ জন আহত হয়। সেই সময় থেকে স্থানীয় তৃনমূল নেতৃত্বের সহযোগিতায় সকলকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসা ও চিকিৎসার ব্যাবস্থা করেন। গতকাল  শালবনীর ব্লক সভাপতি নেপাল সিংহ, বিশিষ্ট নেতৃত্ব সুজয় হাজরা,রাজীব ষোষ,বিধায়ক শ্রীকান্ত মাহাত, ও জেলা যুব তৃনমূলের জেলার সাধারন সম্পাদক সন্দীপ সিংহ ও প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি কৃষ্নেন্দু বিষই অনান্যদের নিয়ে আহতদের চিকিৎসা ও নিহতদের সুষ্ঠ সতকারের ব্যাবস্থা করেন। আজ জেলা তৃনমূল সভাপতি অজিত মাইতি, সভাধিপতি উত্তরা সিংহ, শালবনীর ব্লক তৃনমূল সভাপতি নেপাল সিংহ, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ,শৈবাল গিরি,বিধায়ক প্রদ্যোত ঘোষ,শ্রীকান্ত মাহাত, যুব সভাপতি রমা প্রসাদ গিরি,যুব সাধারন সম্পাদক সন্দীপ সিংহ,বিশিষ্ট নেতৃত্ব সুজয় হাজরা,রাজীব ঘোষ,অঞ্জনা মাহাত, শিক্ষা সেলের সভাপতি কৃষ্নেন্দু বিষয়ী, তন্ময় সিংহ সহ অনান্য জেলা ও ব্লক নেতৃত্ব এই পরিবারগুলির পাশে শিক্ষামন্ত্রীর সাথে এসে পৌঁছান। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনিক স্তরেও জেলাশাসক,পুলিশ সুপার সকলকে সকল প্রকার সাহায্যের ব্যবস্থা করেন।

শালবনীতে ৪ জনের মৃতদেহ এসে পৌছালে বিডিও পুষ্পল সরকার ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিনু কোয়াড়ী, প্রধান মধূসুদন দোলই, চন্ডী ঘোষ,অসিত ঘোষের সহযোগিতায় দাহকার্য সম্পন্ন হয়। আজ চন্দ্রকোনারোডের বুড়ামারার তিনটি পরিবার,শালবনীর বয়লার দুটি এবং মহারাজপুরের দুটি পরিবারের সাথে পার্থবাবু দেখা করেন, আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তরফে পড়াশোনা, চাকরি ও সম্পূর্ন সহযোগিতার আশ্বাস দেন। বিডিও পুষ্পল সরকার ও পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সহ অনান্য পদাধিকারীদের পরিবারগুলির পাশে থাকার কথা বলেন। এরপর তিনি সোজা মেদিনীপুর হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করে তাদের চিকিৎসার সুবন্দোবস্ত এর আশ্বাস দেন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আকস্মিক এই বিপর্যয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad