সুয়ারেজের ‘কামড়ে’ বিদায় মিসর-সৌদি আরবের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

সুয়ারেজের ‘কামড়ে’ বিদায় মিসর-সৌদি আরবের


কামড়-কাণ্ডে কম বিতর্কিত হননি। লুইস সুয়ারেজ আজও একটা ‘কামড়’ দিলেন! তবে কোনো খেলোয়াড়কে নয়। কামড়টা সৌদি আরবকে! মুখেও নয়, পায়ে! তাঁর একমাত্র গোলে জিতল উরুগুয়ে। আর এতেই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল সৌদি আরবের। শুধু সৌদি? আজ উরুগুয়ে জিতে যাওয়ায় বিদায় নিশ্চিত মিসরেরও। সুয়ারেজের এক ‘কামড়ে’ ক্ষত হয়ে গেল দুই দলেরই!

রোস্তভে আজ উরুগুয়ের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন লুইস সুয়ারেজ। ম্যাচটা উরুগুয়ে স্ট্রাইকার দারুণভাবে স্মরণীয় করে রাখলেন। তবে সুয়ারেজ যে পুরো ম্যাচে খুব দুর্দান্ত খেলেছেন, তা নয়। সুযোগ যা পাওয়ার ২৩ মিনিটেই পেয়েছেন। সৌদি ডিফেন্ডাররা সুয়ারেজকে আটকাতে যেন ভুলে গিয়েছিলেন! আর এই ভুলের সুযোগে সানচেজের কর্নারটা দারুণ এক ভলিতে পাঠিয়ে দিলেন জালে। চৌকস স্ট্রাইকারের গুণই তো এটা। সুযোগ কাজে লাগাতে হবে ভালোভাবে।

তবে পুরো ম্যাচে উরুগুয়ে খুব যে সুযোগ কাজে লাগাতে পেরেছে, তা নয়। ৬২ মিনিটে সানচেজই যেমন কাভানির ফ্রিকিকটা এমন হেড করলেন, উড়ে গেল বারের ওপর দিয়ে। ৮৬ মিনিটে গোলকিপারকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি কাভানি।

No comments:

Post a Comment

Post Top Ad