ফিফা সংশয়ঃ মেসি কি পারবেন আর্জেন্টিনাকে জেতাতে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

ফিফা সংশয়ঃ মেসি কি পারবেন আর্জেন্টিনাকে জেতাতে?


এক দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করে চলেছেন মেসি৷ পায়ের জাদুতে এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন যা দেখে বিশ্বের প্রায় সমস্ত প্রান্তে থাকা ফুটবলপ্রেমীরা ঈশ্বরের জায়গা দিয়েছেন তাঁকে৷ কিন্তু মহাভারতের মহারথী কর্ণের মতই প্রয়োজনের সময় রথের চাকা বসে যাওয়ার রেকর্ড রয়েছে মেসির৷ যার জন্য দু’টি বিশ্ব কাপে অংশ নিয়েও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি এলএম-টেন৷
রাশিয়ার মাটি-তে তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেও হতাশ করলেন লিও৷ আইসল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড৷ ১-১ গোলে ড্র হয় ম্যাচ৷ বিশ্বকাপে পেনাল্টি মিস করে আর্জেন্টিনার সমর্থকদের কাছে ‘খলনায়ক’ হয়েছেন মেসি৷
অন্যদিকে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ রাশিয়া বিশ্বকাপে এখনও অবধি দু’টো ম্যাচ খেলেছে পর্তুগাল৷ দুই ম্যাচে পর্তুগালের করা মোট গোলের সংখ্যা চার৷ যে চারটি গোলই করেছেন পর্তুগালের সেরা তারকা ফরোয়ার্ড৷ বুধবার মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের একমাত্র গোলটিও সিআর সেভেনের হেড থেকে এসেছে৷
কোয়ালিফায়ারের ‘ডু অর ডাই’  শেষ ম্যাচে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূলপর্বে এনেছেন মেসি৷ যার ফলে অনেকেই মনে করেছিলেন শেষ পর্যন্ত আর্জেন্টিনার প্রয়োজনের সময় কাজে আসলেন এই তারকা ফরোয়ার্ড৷ কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি মিস করে দেশে আবার সমালোচনার মুখে পড়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান ফুটবলার৷
বৃহস্পতিবার ভারতীয় সময় রাত্রি ১১.৩০ মিনিটে রাশিয়ার নিজনি নভগোরড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা৷ বিশ্বকাপের লড়াইয়ে থাকার জন্য এই ম্যাচে জয় মেসিদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ পাশাপশি এই ম্যাচে বিশ্বজুড়ে অগণিত ফুটবল ফ্যানরা তাকিয়ে থাকবেন এলএম-টেনের দিকে৷ মেসিফ্যানরা চাইছেন গোল করে দলকে জেতান মেসি৷

No comments:

Post a Comment

Post Top Ad