সাংসদের জায়গায় মুখ্যমন্ত্রী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

সাংসদের জায়গায় মুখ্যমন্ত্রী?






 “পাহাড়ে স্থানীয় সাংসদের দেখা মেলে না। উন্নয়ন বন্ধ। তাই এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়নে নিরন্তর কাজ করছেন তিনি।” গতকাল কালিম্পঙের হনুমান ঝোরায় ৩১১টি বনবস্তি পরিবারকে পাট্টা দেওয়া হয়। পাট্টা প্রদান অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপবাবু বলেন, “এই অসহায় মানুষের পাশে আগে কেউ দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। আজ এদের পাট্টা দেওয়া হল। জমির অধিকার পেলেন বাসিন্দারা।”শুক্রবার যখন কালিম্পঙের ওই এলাকায় পাট্টা বিলির অনুষ্ঠান চলছিল, তখন সেখান দিয়ে শিলিগুড়ি ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কনভয় যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখন অনুষ্ঠানে উপস্থিত লোকজন স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী।

এই অনুষ্ঠানে হাজির ছিলেন GTA প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। তিনি বলেন, “এখনো এই এলাকার যাঁরা বাকি রইলেন, তাঁদের দ্রুত পাট্টা দেওয়া হবে।” 

No comments:

Post a Comment

Post Top Ad