ধন্দ: সিআইডি হেফাজতে ভাঙড় আন্দোলনের নেতা অলীক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

ধন্দ: সিআইডি হেফাজতে ভাঙড় আন্দোলনের নেতা অলীক


মৃন্ময় নস্কর,বারুইপুর: জামিনের আবেদন খারিজ ভাঙ্গড় আন্দোলনের প্রধান মুখ তথা রেড স্টার নেতা অলীক চক্রবর্তীর।এবার তাঁকে সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালতের বিচারক।




ভাঙড় থেকে ছদ্মবেশে ভুবনেশ্বর চিকিৎসা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েন ভাঙড় আন্দোলনের 'নিউক্লিয়াস' তথা জমি কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তী।ভুবনেশ্বর থেকে তাঁকে ট্রানজিট রিমান্ডে এই রাজ্যে নিয়ে এসে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সেই পুলিশ হেফাজতে থাকার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে মধ্য কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার দুপুরে আবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। এসিজিএম ওয়ান, ওয়ান অয়ন বন্দ্যোপাধ্যায় ৩১২/১৭ নম্বর কেসে নতুনহাটে  তৃনমূল কর্মী আশিকুর রহমান ওরফে বাবু সোনা খুনের ঘটনায় ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন ও পাশাপাশি ৩১\১৭ নম্বর মামলায় সরকারি সম্পত্তি ভাঙচুর ,পুলিস কর্মীদের মারধোরের সহ একাধিক অভিযোগে ৩ দিনের সি আই ডি হেফাজতের নির্দেশ দেন । ভবানি ভবনে নিয়ে গিয়ে তিন দিন তার জিজ্ঞাসাবাদ চলবে বলে সিআইডি সূত্রের খবর । ১৫ জুন অলীক চক্রবর্তী কে সি আই ডি হেফাজত থেকে আবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ।  সি আই ডি ও জেল হেফাজতে থাকা কালিন তার শারীরিক অসুস্ততার কথা বিচার করে ২৪ ঘণ্টা অন্তর এম বি বি এস এম ডির  চিকিৎসকের তত্ত্বাবধানে তার শারিরিক পরিক্ষার নির্দেশ দেন বিচারক । এদিন অলিক কে কোর্ট লক আপে আনা হলে এসিজি এম অয়ন বন্দ্যোপাধ্যায় তার শারীরিক অবস্তার খোঁজ নেন ,অলিক জানান আগের থেকে ভালো আছে । এদিন অলিকের আইন জিবি সুশীল চক্রবর্তী বিচারকের কাছে জানান , আদালতের নির্দেশ অনুজায়ি অলিক কে আইন জিবির সামনে জিজ্ঞাসাবাদ করা হয়নি , এদিন বিচারক তার অলিকের আইন জিবির সামনেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দেন । 

No comments:

Post a Comment

Post Top Ad