ব্রেকিং: রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে জয়! পদ ফিরে পাচ্ছেন আনিসুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 June 2018

ব্রেকিং: রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে জয়! পদ ফিরে পাচ্ছেন আনিসুর



চাঁদনী, পাঁশকুড়া : রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হল পাঁশকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আনিসুর রহমান। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে নিজের কাউন্সিলারের পদটি ফিরে পাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, দলীয় হুইপ উপেক্ষা করেই পুরসভার কাউন্সিলারদের ভোটাভুটিতে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান পদে বসেছিলেন আনিসুর রহমান। যদিও দলের নির্দেশ ছিল নন্দ মিশ্রকেই চেয়ারম্যান করতে হবে।

সেই নির্দেশ অমান্য করেই তমলুকে জেলা শাসকের দফতরে এসে কাউন্সিলাররা ভোটাভুটিতে যাওয়ার আবেদন জানান। এরপরেই তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলাররা আনিসুরকেই চেয়ারম্যান হিসেবে ভোট দেন। সেই ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত।

এরপর জল অনেক দূর গড়ায়। দল বিরোধী কাজের জন্য আনিসুরকে তৃনমূল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে আনিসুরের চেয়ারম্যান পদ খারিজ করে নন্দ মিশ্রকেই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে তৃনমূল।

এরই পাশাপাশি আনিসুরের কাউন্সিলারের পদও খারিজ করে দল। এরপরেই তিনি বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি নিজের কাউন্সিলারের পদ ফিরে পেতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন। এদিন আনিসুর রহমান কলকাতা হাইকোর্ট চত্বর থেকে জানিয়েছেন, আদালতের রায় তাঁর পক্ষ্যেই গিয়েছে। তিনি পুনরায় নিজের কাউন্সিলারের পদ ফিরে পাচ্ছেন। এই জয় অরাজকতার বিরুদ্ধে নৈতিক জয় বলে দাবী জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad