কুমিরের খাদ্য মৎস্যজীবী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

কুমিরের খাদ্য মৎস্যজীবী


মৃন্ময় নস্কর, পাথর প্রতিমা : কুমিরে টেনে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার সত্যদাসপুর চাঁদমনি খেয়া ঘাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে জগদ্দল নদীতে মাছ ধরতে নেমে ছিলেন অনুকূল মাইতি (৪০)। মাছ ধরার সময় হঠাৎই একটি কুমির এসে তাঁর পা ধরে নদীর মাঝখানে টেনে নিয়ে চলে যায়। অনুকূলবাবু চিৎকার করে ওঠেন। আসেপাশের সবাই ছুটে এলেও, অনুকূলবাবুর নাগাল পাওয়া যায়নি। খবর দেওয়া হয় থানায় ও বন দপ্তরে। উভয়ই যৌথ উদ্যোগে তল্লাশি শুরু করেছে। তবে রাত পর্যন্ত অনুকূলবাবুর কোন খোঁজ মেলেনি। এদিকে গত ১৫ দিনের মধ্যে জগদ্দল নদীতে এরূপ ঘটনা দু’বার ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad