বধূর দেহ উদ্ধারে নাজেহাল রেসকিউ টিম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

বধূর দেহ উদ্ধারে নাজেহাল রেসকিউ টিম


আসানসোল: শনিবার থেকে এখনও পর্যন্ত
 উদ্ধার করা সম্ভব হল না গৃহবধূর দেহ। প্রশাসনের পক্ষ থেকে পুনরায় নতুন পদ্ধতি দেহ তোলার চেষ্টা করা হচ্ছে। আনা হয়েছে ডুলি, বড় ক্রেন,অক্সিজেন মাস্ক সহ নিচে নামার প্রশিক্ষণ প্রাপ্ত ইসিএলের উদ্ধার কার্যেরদল।

প্রসঙ্গত, পরিত্যক্ত খনিতে গৃহবধূর দেহ!অভিযুক্ত দেওর। ইসিএলের পরিত্যক্ত বন্ধ খনি থেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার ৩২ নং ওয়ার্ডের শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত বোগড়া নিউ সাতগ্রাম নীচু ধাওড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসিএলের পরিত্যক্ত বন্ধ খনিতে দেওর ছোট্ট যাদবের ওপর বছর ২২ শের বৌদি সরিতা দেবীকে খুন করে ফেলে দেওয়ার অভিযোগ।
আরও অভিযোগ, বাড়ি থেকে ২০০ মিটার দূরে খুন করে ফেলে দেয় দেওর ছোট্টু যাদব ৷তবে পরিত্যক্ত ও বন্ধ খনি হওয়ায় ইসিএলের উদ্ধার কার্যের দল এলেও দেহ উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ৷ এখনও পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে সূত্রের খবর। পাশাপাশি পুলিশ এবিষয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে না চাইলেও, বিশেষ সূত্রের খবর শেষ বার মৃতের মোবাইলে ধৃত ছোটুর মোবাইল নম্বর থেকে ফোন এসেছিল ৷নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা বেলা দুইজনকে এক সঙ্গে দেখা গিয়েছিল বলে পুলিশের কাছে খবর আসে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে শুক্রবার জিঙ্গাসাবাদের জন্য ছোট্টু যাদবকে আটক করে। ছোট্টুর কথাতে অসঙ্গতি ধরা পড়ায় পুলিশ অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করে আদলতে চালান করে।

শুক্রবার পুলিশ ধৃতকে ১৫ দিনের রিমান্ড চাইলে কোর্ট ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় ।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad