স্বামী ও তাঁর পরিবারের সঙ্গে ঈদ পালন করায় দীপিকাকে আক্রমণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

স্বামী ও তাঁর পরিবারের সঙ্গে ঈদ পালন করায় দীপিকাকে আক্রমণ


সহ অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন। আর তাই বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে ঈদ, সবকিছুতেই উচ্ছ্বল দেখা যায় টেলিভিশন অভিনেত্রীকে। কিন্তু, কেন ইসলাম গ্রহণ করেছেন দীপিকা কাকর, তা নিয়ে বিয়ের দিন থেকেই প্রশ্নের মুখে পড়তে হয় শোয়েব ইব্রাহিমের ঘরণীকে। ঈদের সময়ও তার ব্যতিক্রম হয়নি।
দীপিকা কাকর কেন শোয়েব ইব্রাহিম এবং তাঁর পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু, কড়া জবাব দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন দীপিকা। তিনি বলেন, নিজের ব্যক্তিগত জীবনে তিনি কী করবেন, আর করবেন না, তার কৈফিয়ত কাউকে দেবেন না তিনি।
কারও নির্দেশ নিজের জীবনে কেন মেনে নিতে যাবেন, তা নিয়েও তোলা হয় প্রশ্ন। পাশাপাশি, একজন অভিনেত্রী বলেই কি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে প্রশ্ন তোলা হচ্ছে? তাঁর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে বলেও প্রশ্ন তোলেন ‘সসুরাল সিমর কা খ্যাত’ অভিনেত্রী।

তাঁর ব্যক্তিগত জীবনে কারও কখনও হস্তক্ষেপ করার অধিকার ছিল না, আজও নেই বলেও সমালোচকদের আরও একদফা কড়া জবাব দেন দীপিকা কাকর। 

No comments:

Post a Comment

Post Top Ad