দিপীকার বিয়েতে আপত্তি কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

দিপীকার বিয়েতে আপত্তি কেন?



বলিউড তারকা দীপিকা পাড়ুকোন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন নায়িকা। কিন্তু দীপিকা বারবার নাকি বিয়ে তারিখ পিছিয়ে দিচ্ছেন। এর পেছনের কারণ নিয়ে রয়েছে নানা রহস্য!
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীপিকাকে ভীষণ ভালোবাসেন রণবীর সিং। কিন্তু দীপিকা এখনো পুরনো প্রেমিককে ভুলতে পারছেন না। এর আগে রণবীর কাপুরের সঙ্গে গভীর প্রেমে মজেছিলেন এই অভিনেত্রী।
কিন্তু রণবীর কাপুর দীপিকার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ঠিক তখনই বন্ধুর মতো দীপিকার জীবনে জড়িয়ে যান রণবীর সিং।
অন্যদিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবার পর নতুন করে আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন রণবীর কাপুর। এমন গুঞ্জন শোনা যায়, বলিউড পাড়ায়।
কিন্তু দীপিকা এখনো রণবীর কাপুরকে পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারেননি। যার জন্য রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধতে গিয়ে বারবার তারিখ পিছিয়ে দিচ্ছেন।
তবে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
এখন দেখার অপেক্ষায়, দীপিকা রণবীর কাপুরের প্রেমের যাদু থেকে বেরিয়ে রণবীর সিংয়ের সঙ্গে মালা বদল করতে পারেন কিনা?

No comments:

Post a Comment

Post Top Ad