উন্নয়ন কমিটির বিরুদ্ধে অভিযোগ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

উন্নয়ন কমিটির বিরুদ্ধে অভিযোগ!



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়ি দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ এনে চেয়ারম্যানের কাছে স্বারক লিপি জমা দিলো সিউরি ১৪নম্বর ওয়ার্ডের বারূই পড়ার বাসিন্দারা ।

তারা অভিযোগ করেন সিউরি ১৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু দাসের মৃত্যুর পর ওই ওয়ার্ডের উন্নয়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিলো । কিন্তু সেই কমিটি ওয়ার্ডের উন্নয়ন না করে ইচ্ছা মতো তাদের আত্মীয় দের বাড়ি পাইয়ে দিচ্ছে । প্রকৃত গরীব মানুষ ,যাদের মাথার উপর চাল নেই তারা ওই বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি । এছাড়া বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন ভাতাও ঠিক মতো পাচ্ছে না ।

সোমবার দুপুরে বিভিন্ন দাবি নিয়ে পৌর পতির কাছে স্বারক লিপি জমা দিতে সিউরি পৌর সভায় আসে ১৪নম্বর ওয়ার্ডের বারূই পড়ার বাসিন্দারা । যদিও পৌরপতি না থাকার কারনে উপ পৌরপতি বিদ্যাসাগর সাহুকে স্বারক লিপি জমা দেয় । যদিও ওই ওয়ার্ডে প্রকৃত মানুষ বাড়ি পাওয়ার বিষয়ে পৌরপতি কে জানাবেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad