দিঘা থানার উদ্যোগে জমজমাট রক্তদান শিবির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 June 2018

দিঘা থানার উদ্যোগে জমজমাট রক্তদান শিবির


চাঁদনী,  দিঘাঃ  গ্রীষ্মের প্রখর দাবদাহে রক্তের আকাল থাকে সর্বত্র। আর সেই চাহিদা পূরণে নজির বিহীন পথ দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসন।
এদিন দিঘা থানার উদ্যোগে মুখ্যমন্ত্রীর "উৎসর্গ" প্রকল্পে আয়োজিত রক্তদান শিবিরে উপচে পড়ল রক্ত দাতাদের ভীড়।
পুলিশ কর্মী, তাঁদের পরিবার, সিভিক ভলেন্টিয়ার, স্থানীয় বাসিন্দা সহ রক্ত দানে এগিয়ে এলেন দিঘা ক্ষুদিরাম সমাজসেবা কেন্দ্রের সদস্যরাও।

কাঁথি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় প্রায় ১১৬ জন এদিন রক্তদান করেছেন বলে জানিয়েছেন কাঁথি হাসপাতালের চিকিৎসক ডাঃ সৌম্য ঘোষ।

এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন কন্টাইয়ের এডিপিও পার্থ ঘোষ, রামনগরের বিধায়ক অখিল গিরি। অখিলবাবু জানিশেছেন, গতবছর মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রখর গরমের সমশ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রায় ১২ হাজার ইউনিট রক্ত দিয়েছিলেন।

এবারও "উৎসর্গ" প্রকল্পে এই জেলার পুলিশের উদ্যোগ প্রশংসনীয় বলে দাবী জানিয়েছে তিনি। দিঘা থানার ওসি বাসুকিনাথ ব্যানার্জী জানিয়েছেন, দিঘা থানার ডাকে সাড়া দিয়ে এদিন অভূতপর্ব সাড়া মিলেছে। বহু সাধারণ  মানুষ এই রক্তদানে এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad