খুশির ঈদে মেতে উঠলো আসানসোল ৷আসানসোলের ওয়াকফ স্টেটের তত্ত্বাবধানে ইদগাতে নমাজ পাঠের শেষে খুশির ঈদে মেতে ওঠে আপামর জনসাধারণ ৷ উপস্থিত জনসাধারণের সাথে পারস্পরিক কোলাকুলির মাধ্যমে খুশির বার্তা আদান প্রদান ও করমর্দনে মেতে ওঠেন মন্ত্রী মলয় ঘটক,মহানাগরিক জীতেন্দ্র তিওয়ারী ও এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ৷
এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ সদস্য অভিজিৎ ঘটক সহ আরো অনেকে ৷এদিনের ঈদ মিলন অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন সম্প্রীতির ঐতিহ্যই আসানসোল তথা ভারতবর্ষের পরম্পরা ৷আমাদের সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে ৷মেয়ের জানান আসানসোল ভাই ভাই মেলবন্ধন নষ্ট করতে পারবে না কেও।


No comments:
Post a Comment