মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: আগামী শনিবার ১৬ জুন সমগ্র দেশ জুড়ে ঈদ উৎসব পালিত হবে। বৃহস্পতিবার রাতে দিল্লির জামা মসজিদের শাহী ইমাম বুখারি সাংবাদিকদের এই খবর জানিয়েছেন। জানা গেছে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে খোঁজ-খবর নেওয়া হয়,কিন্ত কোন জায়গায় চাঁদ দেখার নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। তাই আগামী ১৬ জুন শওয়াল প্রথম দিন হিসেবে ওই দিনেই খুশির ইদ উৎসব দেশজুড়ে পালিত হবে।
শনিবার ইদ হওয়ার ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আর পিছিয়ে দেওয়ার সম্ভাবনা নেই বলে শিক্ষাবিদরা মনে করছেন। কয়েকটি মুসলিম সংগঠনের পক্ষ থেকে ১৫ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিষয়ে নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দাবি জানানো হয়েছিল।
বৃহস্পতিবার এসআইও-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে ১৫ তারিখের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল,১৫ তারিখে ঈদ উৎসবের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। তা না হলে নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। ঈদ শনিবার হওয়ার কারণে মনে করা হচ্ছে ১৫ তারিখের পরীক্ষা পেছানো হবে না।

No comments:
Post a Comment