জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা ৮০ বছর বয়সে এভারেস্ট জয় করে নতুন রেকর্ড করলেন।এর আগে এতো বয়সে এভারেস্ট জয়ের রেকর্ড কারো নেই। ৭০ ও ৭৫ বছর বয়সে আরও দুবার এভারেস্ট জয় করেছিলেন মিউরা।
বৃহস্পতিবার ভোরে মিউরা তৃতীয় দফায় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মিউরাই এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক এভারেস্টজয়ী।
জাপানের গণমাধ্যম জানায়, সর্বোচ্চ চূড়ায় উঠে মিউরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে তার পরিবারের সঙ্গে কথা বলেন। আনন্দ প্রকাশ করে তিনি বলে উঠেন, ‘আমি সফল হয়েছি’।
তিনি বলেন, ৮০ বছর বয়সে এভারেস্ট জয় করতে পারবো তা কখনো ভাবিনি। ৮০ বছর বয়সেও আমি ঠিক আছি।’
উল্লেখ্য,এর আগে ২০০৮ সালে নেপালের মিন বাহুদুর শেরচান ৭৬ বছর বয়সে এভারেস্ট জয় করেছিলেন। আগামী সপ্তাহে শেরচান এভারেস্টে উঠবেন বলে জানা গেছে। তিনি সফল হলে ৮১ বছর বয়সে এভারেস্ট জয়ের নতুন রেকর্ড হবে।

No comments:
Post a Comment