পরিবেশ দিবসে সবুজায়ণের শপথ বসিরহাটের স্কুলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

পরিবেশ দিবসে সবুজায়ণের শপথ বসিরহাটের স্কুলে



নিজস্ব সংবাদদাতা :  বিশ্ব পরিবেশ দিবসের শপথ ছাত্রছাত্রীদের দ্বারা সবুজায়ণ ঘটিয়ে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করার কর্মসূচী পালিত হল বসিরহাট ১নং ব্লকের নৈহাটী কামিনীবালা শিক্ষানিকেতনে। 

    প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রী সহ অবিভাবকদের হাতে চারা গাছ তুলেদিল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে জন প্রতিনিধিরা। পাশাপাশি তারা সারা বছর ধরে বসিরহাটের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপন করার অঙ্গীকার নেয় বিশ্ব পরিবেশ দিবসে। 

 ১৯৬৯ সালে এই স্কুলের প্রতিষ্ঠা করেন ১ বিঘা জমির উপর প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জন সরকার।  এক দিকে স্কুল প্রাঙ্গনে মুক্তমঞ্চের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান অন‍্যদিকে শিক্ষক শিক্ষিকাদের বিনা পারিশ্রমিকে নিজেদের উদ্দ‍্যোগে যোগব‍্যায়াম, ছবি আঁকা, কম্পিউটার শিক্ষা, নাচ, পেপার কার্টিং সবকিছু শেখানো। আজ ৫ই জুন বিশ্ব পরিবেশদিবসে বসিরহাট পৌরসভার পৌরপিতা তপন সরকার, সমাজসেবী সুরেশ মন্ডল, স্কুলের প্রাক্তন শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে প্রত‍্যেকের হাতে গাছ তুলে দেওয়া হল এবং বৃক্ষ রোপণ করা হল।

No comments:

Post a Comment

Post Top Ad