এঁরা বিশ্বকাপে ওঁরা ভারতে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 June 2018

এঁরা বিশ্বকাপে ওঁরা ভারতে

রণবীর কাপুর ফুটবলপাগল। তারকাদের ফুটবল দল ‘অল স্টার ফুটবল’-এর নিয়মিত সদস্যও তিনি। ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ যখন চলছে তখন কি রণবীর আর চুপ করে বসে থাকতে পারেন! দ্রুতই খেলা দেখতে রাশিয়া যাচ্ছেন অভিনেতা। সঙ্গে অবশ্যই নিয়ে যাচ্ছেন প্রেমিকা আলিয়া ভাটকেও। আলিয়া খেলাধুলা ততটা পছন্দ না করলেও মূলত রণবীরকে সঙ্গ দিতেই লেনিনের দেশে পাড়ি দিচ্ছেন। ২৯ জুন রণবীরের ‘সঞ্জু’ মুক্তি পাবে। ছবির প্রচারণা চালিয়ে ক্লান্ত রণবীর ছুটি কাটাতে চাইছিলেন। মুশকিল ছিল আলিয়ার শুটিং ব্যস্ততা। মওকা করে দিল ইনজুরি। ‘কলঙ্ক’র সেটে পায়ে আঘাত পাওয়ায় বিশ্রামে আছেন আলিয়া। এই সুযোগে দুজন ছুটছেন রাশিয়া। তবে তাঁরা কোন কোন ম্যাচ দেখবেন সেটা অবশ্য জানা যায়নি। 


রণবীর-আলিয়া যখন মুম্বাই ছাড়ছেন তখন অনেকটা হুট করেই শহরে হাজির হয়েছেন আরেক জুটি—প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। কয়েক সপ্তাহ ধরেই মার্কিন গায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে ভারতীয় অভিনেত্রীর। সেটা আরো জোরালো হয় গেল সপ্তাহে জোনাসের ভাইয়ের বিয়েতে প্রিয়াঙ্কার হাজির হওয়ার পর। নিউ জার্সিতে সেই বিয়েতে যাওয়ার পর জোনাসের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা হয় প্রিয়াঙ্কার। এরপর জোনাসের বাবা প্রিয়াঙ্কাকে ইনস্টাগ্রামে অনুসরণ করতে শুরু করেন। সূত্র মতে, এবার প্রিয়াঙ্কা জোনাসকে ভারতে এনেছেন নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। নতুন ‘যুগল’কে নিয়ে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া শিগগিরই পার্টি দেবেন বলেও শোনা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad