ভুল লিঙ্ক খুলে হ্যাক ফেসবুক!প্রেমিক,প্রেমিকার অন্তরঙ্গ ছবি নিয়ে ব্ল্যাকমেল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

ভুল লিঙ্ক খুলে হ্যাক ফেসবুক!প্রেমিক,প্রেমিকার অন্তরঙ্গ ছবি নিয়ে ব্ল্যাকমেল!




ফেসবুক মেসেঞ্জারের একটি অজানা লিঙ্ক খুলতে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এক কিশোরের। প্রেমিক,প্রেমিকার অন্তরঙ্গ ছবি নিয়ে ব্ল্যাকমেল হ্যাকারের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার সোনারপুরে।

কিশোর জানিয়েছে , ফেসবুক মেসেঞ্জারের একটি অজানা লিঙ্ক খুলতে গেলে ফেসবুক অ্যাকাউন্টের মেল আইডি পাসওয়ার্ড দিতে হত। সে না ভেবে মেল আইডি, পাসওয়ার্ড দিয়েছিল । এরপরই অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে যায়। মুহূর্তের মধ্যে ফোনের গ্যালারির বেশ কিছু অন্তরঙ্গ ছবি হ্যাকারের হাতে চলে যায়। ব্যক্তিগত মেসেজও হ্যাক হয়।

কিশোরের অভিযোগ, এরপরই তাঁর ফেসবুকে মেসেজ আসতে শুরু করে। তাঁকে বলা হয়, ২০ হাজার টাকা দিতে। টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবিগুলি ভাইরাল করে দেওয়া হবে। ঘটনার কথা জানিয়ে দক্ষিন ২৪ পরগনা জেলার সোনারপুর থানায় ডায়রি করেছে কিশোরটি। এই ঘটনায় মানসিক চাপে রয়েছে কিশোরটি। তাঁর প্রেমিকা দশম শ্রেণীতে পড়ে। তরুণীটিও মানসিক চাপে রয়েছে। বিষয়টি তাঁরা বাড়িতেও জানাতে পারছে না। সেকারণেই পুলিশের দ্বারস্থ হয়েছে তারা।

No comments:

Post a Comment

Post Top Ad