রাস্তায় নকল দুই হাজারের নোটে ছড়াছড়ি। ঘটনাটি ঘটেছে বাগজোলা খালের উপরে। স্থানীয় সূত্রে খবর, বৃ্স্পতিবার সকাল ৯ টা নাগাদ একটি লাল রঙের মারুতি ভ্যান নিউটাউন থেকে বাগজোলা খাল পাড়ের নির্জন রাস্তা ধরে ভাঙড়ের দিকে যাচ্ছিল। হঠাত গাড়িটি রাস্তা ছেড়ে ডানপাশে বাগজোলা খালের ওপর অবস্থিত কৃষনমাটি ব্রিজে ওঠে। তারপর দুই যুবক গাড়ি থেকে কয়েকশো কাগজের প্যাকেট ব্রিজের ওপর নামায়। এর পর সেগুলি একে একে খালের জলে ফেলতে শুরু করে। সে সময় হালকা বৃষ্টি হচ্ছিল বলে কোন পথচারী ছিল না ব্রিজের ওপর। কিন্তু খালের জল থেকে দুই যুবক বর্জ্য সংগ্রহ করছিল। এই দৃশ্য দেখে তারা চিৎকার করে উঠলে যুবকরা তাড়িঘরি গাড়ি স্টার্ট করে নিউটাউনের দিকে পালিয়ে যায়। মুহুর্তের মধ্যেই কৃষন্মাওমাটি, সাতুলিয়া, জিরেনগাছা, গুছুরিয়া প্রভৃতি গ্রামে রাষ্ট্র হয়ে যায় ব্রিজের ওপর বস্তা বস্তা টাকা পড়ে। কয়েকশো মানুষ ঝাঁপিয়ে পড়ে সেই টাকা কুড়াতে। কৃষন্মাটি ব্রিজ তখন ছোটখাটো যুদ্ধ ক্ষেত্রের চেহারা নেয়।
এরপর অবশ্য খবর পেয়ে স্থানীয় দুই সিভিক ভলান্টিয়ার ও পুলিশের টহলদারি ভ্যান ঘটনাস্থলে পছায়। পুলিশ বলে এটা সরকারি সম্পত্তি কেউ এই টাকা লুঠ করবেন না। অবশ্য টাকা হাতে নিয়ে পুলিশের ভুল ভাঙে। বুঝতে পারে সব ই নকল দু হাজার টাক। আনুমানিক বিষ কোটি টাকা। এত বিপুল পরিমান টাকা কোথা থেকে এল কে বা কারা ফেলে গেল সে ব্যপারে অন্ধকারে পুলিশ কর্তারা।


No comments:
Post a Comment