আসানসোল: পেশায় রিক্সা চালক সুদীপ পাত্র 'র আর্জি তার ছয় বছরের মেয়েকে বাঁচানোর ৷বিগত চার বছর আগে(কন্যা সন্তান শিউলি পাত্র) হঠাৎ করেই অজ্ঞান হতে শুরু করে৷চিকিৎসা শুরু হলে সিটি স্ক্যান ও এম আর আই এ ধরা পড়ে মাথায় আঘাত পেয়ে রক্ত জমে থাকায় তার এই শারীরিক অবনতি ৷বর্তমানে মা -বাবা কে শিউলি চিনতে পারলেও কথা বলা বা অন্য কাউকে চেনার স্বাভাবিকতা নেই ৷শারীরিক বৃদ্ধির লক্ষণ নেই কোনো ৷পেশায় রিক্সা চালক সুদীপ পাত্র জান-প্রাণ এক করে মেয়েকে সুস্থ করতে চেষ্টা শুরু করেন ৷
অ্যাপোলো -ভেলোর এমনকি পিজি....সব দুয়োরেই কড়া নাড়েন৷কিন্তু মহিশীলার সানভিউ পার্কের এক চিলতে ভাড়া বাড়িতে থাকা সুদীপ পাত্রের অর্থের জোগান না থাকায় কোথাও চিকিৎসা করানো সম্ভব হয়নি ৷শুরু হয় এরপর সহযোগীতার প্রত্যাশায় স্থানীয় নেতা, বিধায়ক ,মন্ত্রীর দ্বারস্থ হওয়া ৷সকলেই পিজিতে ভর্তি করার রেফারেন্স চিঠি লিখে দেন৷কিন্তু তবু কোনো এক অলিখিত কারণে সুদীপ পাত্রর মেয়ে শিউলির চিকিৎসা শুরু হয়নি আজও ৷পিজির সুপার অজুহাত দেখান পর্যাপ্ত শয্যা না থাকার৷ব্যর্থ হয়ে ফিরে আসেন সুদীপ ৷ কিন্তু হাসপাতাল থেকে বেরোতেই স্থানীয় নেতা রাজেনের লোক ৫০০০০/-টাকা দাবি করে পিজিতে ভর্তি করে দিতে ৷কিন্তু দীর্ঘ চারবছরে চিকিৎসার খাতে সুদীপ তিন লক্ষ টাকা খরচ করে ফেরেছে ৷আজ আর তেমন কোনো সামর্থই নেই সুদীপের পরিবারের ৷এখন শুধু স্ত্রী ও দুই সন্তানকে বুকে আগলে চোখের জলে দিন - যাপন ৷স্ত্রী লক্ষী পাত্র ও সন্তানদের নিয়ে ক্যামেরার সামনে আর্জি রেখেছেন সুদীপ...তার মেয়েকে সহৃদয়তায় চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার ৷

No comments:
Post a Comment