ফেসবুকে লাইভ! আত্মঘাতী ছাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

ফেসবুকে লাইভ! আত্মঘাতী ছাত্রী



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: প্রেমের সম্পর্কের করুণ পরিণতি ৷ সম্পর্কের টানাপোড়েনে ফেসবুকে লাইভ ভিডিও কল করে আত্মঘাতী দ্বাদশ শ্রেনির এক ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুরের বৈদ্যপাড়ায় ৷ মৃত ছাত্রীর নাম মৌসুমি মিস্ত্রি ৷ সোনারপুর কামরাবাদ স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্রী সে ৷ সোনারপুরেরই ঘাসিয়াড়ার এক যুবক আরিয়ানের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে ৷ দুপুরবেলায় এক বান্ধবীর ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে ৷ বিকেল পাঁচটার মধ্যে তার বাড়ি ফেরার কথা থাকলেও সময়মত ফেরেনি সে ৷ সন্ধে ছটা নাগাদ বাড়িতে ফেরে সে ৷ বাড়িতে ফিরলেও কারোর সাথে সেভাবে কথা বলেনি ৷ মা শম্পা মিস্ত্রি আয়ার কাজ করেন ৷ তিনি সন্ধেবেলা সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান ৷ মৌসুমির বাবা ও ভাই অন্যত্র থাকেন ৷ বাড়িতে একাই ছিল সে ৷ তারপর পাড়ার একটি জলসাতেও যান তিনি ৷ ফিরে এসে রাতের খাওয়া দাওয়া করে প্রতিদিনের মত দরজা বন্ধ করে শুয়ে পড়েন ৷ প্রতিদিন সকালে আটটার মধ্যে উঠে পড়লেও এদিন ওঠেনি সে ৷ অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পাওযায় জানলা দিয়ে তাকে দেখেন বাড়ির লোক ৷ ঘরের মধ্যে কড়িখাটের দরজায় ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ দেখতে পাওয়া যায় ৷ মৌসুমির মোবাইলে এখনও স্টোর রয়েছে তার আত্মহত্যার ভিডিও ৷ ঘটনার আগে আরিয়ানের সাথে তার ওয়াটসঅ্যাপে ফোনেও দীর্ঘক্ষন কথা হয় ৷ আরিয়ান বিষয়টি জানলেও কাউকে কেন জানায়নি তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এই ঘটনায় মৌসুমির মা অভিযুক্তের কড়া শাস্তির দাবী জানিয়েছেন ৷

No comments:

Post a Comment

Post Top Ad