বহরমপুর, বেশ কিছুদিন ধরে রাজ্য তোলপাড় ভাগাড়ের মাংস নিয়ে। টিভি, খবরের কাগজ খুললে প্রায়ই চোখে পড়ছে ভাগাড়ের পচা মাংস সংক্রান্ত নানা খবর। এবার পরীক্ষার প্রশ্নপত্রেও এল ভাগাড় প্রসঙ্গ! গতকাল প্রশ্নপত্র পেয়ে অবাক হয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পরীক্ষার্থীরা। ভাগাড়ের পচা মাংস খাওয়ার কী কী ঝুঁকি রয়েছে সেবিষয়ে তাঁদের শর্ট নোট লিখতে দেওয়া হয়েছে।
গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চতুর্থ সেমেস্টারের কমিউনিটি মেডিসিন বিভাগের পরীক্ষা ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্রে গ্রুপ C-র ছ’নম্বর প্রশ্নে ছিল চারটি শর্ট নোট। সেখানে একটি শর্ট নোট ছিল “Medical Hazards of Rotten Meat From Bhagar”। প্রশ্নপত্রে ভাগাড় প্রসঙ্গ থাকায় অসন্তোষ প্রকাশ করেছে পরীক্ষার্থীদের একাংশ। তাদের একজনের বক্তব্য, “ভাগাড়ের মাংস মানুষের খাদ্য হিসেবে বাজারে বিক্রি করা গুরুতর অপরাধ। ভাগাড় থেকে মাংস নিয়ে বিক্রি করা যেখানে আইনের চোখে অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে সেখানে মেডিকেল সায়েন্সে এই ধরনের প্রশ্ন অপ্রাসঙ্গিক।” অপর এক পরীক্ষার্থীর অভিযোগ, “মেডিকেলের প্রশ্নে ভাগাড় প্রসঙ্গ পরোক্ষে অপরাধীদের উৎসাহিত করবে।”
এবিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ মঞ্জু ব্যানার্জীকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি

No comments:
Post a Comment