টাকার লোভ দেখিয়ে দু'জন নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। অভিযুক্তর নাম দুলাল সরকার। ওই ব্যক্তিকে গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি বহরমপুর থানার চুয়াপুর পাকুড়িয়াপাড়ার। ওই দুই নাবালিকা দুলাল সরকারের নাতির সঙ্গে খেলত। অভিযোগ, দুই নাবালিকাকে ফুঁসলিয়ে ঘরে নিয়ে দুলাল মাঝে মধ্যেই তাদের শ্লীলতাহানি করত। কাল বিকেলেও তাদের টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যায় অভিযুক্ত। এরপর তাদের গোপন অঙ্গে হাত দেয় বলে অভিযোগ।
কাঁদতে কাঁদতে বাড়িতে এসে দুই নাবালিকা ঘটনার কথা তাদের মাকে খুলে বলে। এরপর প্রতিবেশীরা দুলাল সরকারকে বাবলা গাছে বেঁধে মারধর করে। মারের চোটে দোষ স্বীকার করে অভিযুক্ত। বহরমপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ দুলালকে আটক করে নিয়ে যায়। আজ তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকাদের পরিবারের সদস্যরা। তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবারই তাকে বহরমপুর আদালতে তোলা হয়েছে।

No comments:
Post a Comment