আসানসোলঃহনুমানের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ৬ নং ওয়ার্ডের বেনালি গ্রামে গুয়ালা পাড়া এলাকায়। স্থানীয়রা সুত্রের খবর আজ সকালে স্থানীয়রা দেখতে পান হনুমান মূর্তির বাম হাত ও বেদি ভাঙা অবস্থায় রয়েছে, পাশাপাশি হনুমানের কাছে থাকা গোদাও নেই। এর পরই এলাকায় খবর চাওর হতেই ভিড় জমায় এলাকায় মানুষ। খবর দেওয়া হয় জামুড়িয়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। দোষিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়ে গন স্বাক্ষর করে লিখিত ভাবে পুলিশ আধিকারিকের হাতে তুলে দেন এলাকার মানুষ।
স্থানীয় যুবক ভজাধারি দাস অধিকারি বলেন সকালে পুজো করতে এসে দেখতে পাই হনুমানের গদা নেই ও বাম হাতের কবজি থেকে ভাঙা। রাতের অন্ধকারে কে বা কারা ভেঙেছে জানতে পারা যাচ্ছে না। তিনি বলেন এলাকার রাত হলেই মদ ও জুয়ার আড্ডা বসে। এই সব তাদেরই কাজ হতে পারে বলে তিনি জানান। তাঁর আরও দাবি অবিলম্বে প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে এলাকায় চরম অশান্তির পরিবেশ তৈরী হবে।

No comments:
Post a Comment