অবৈধভাবে মাছ ধরার প্রতিবাদে মারধর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

অবৈধভাবে মাছ ধরার প্রতিবাদে মারধর



আসানসোলঃ অবৈধভাবে মাছ ধরার প্রতিবাদ করায় রানীগঞ্জ থানা এলাকায় জেমারি পঞ্চায়েতের প্রধান সহ পরিবারের সদস্যদের  মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর জেমারি পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকায় মিছিলে পরিতপ্ত খাদানে মাছ চাষ করা পরিকল্পনা নেয়া হয়েছিল সেই মতো গ্রাম পঞ্চায়েতের প্রধান জগন্নাথ বাউরীর ভাই পরেশ বাউরী মাছ চাষ শুরু করে। কিন্তু এলাকার কিছু দুষ্কৃতী বেআইনিভাবে ওই জলাশয় থেকে মাছ চুরি করছিল ।

দুষ্কৃতীরা স্থানীয় হওয়ার জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয় ।কিন্তু গতকাল আবার মাছ চুরি করার খবর পেয়ে পরেশ বাউরী গেলে তাকে মারধর করা হয় ।পরে কাল বিকাল নাগাদ বেশ কিছু দুষ্কৃতী গ্রাম পঞ্চায়েতের প্রধান জগনাথ বাউরির  বাড়িতে চড়াও হয়। বাড়ির আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে দেওয়া হয় এবং মেয়েদের কেউ মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের দাবি অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad