যে কেউ চাইলে ভাড়ায় নিতে পারবেন প্রেমিক। তবে এ সুযোগটি কেবল চীনের নারীদের জন্যে। চীনে বয়ফ্রেন্ড খোঁজার জন্যে ‘তাওবাও ডট কম’ নামে সম্প্রতি নতুন একটি ওয়েবসাইট খোলা হয়েছে।
ওয়েব সাইটে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে একটি নোটিশ। সেখানে লেখা ‘বয়ফ্রেন্ড ভাড়া আছে’।
ওয়েবসাইটির কর্তৃপক্ষ দাবি করছেন জুলাইয়ে চীনা নববর্ষ উপলক্ষে তাদের ব্যবসা জমজমাট হবে। নববর্ষ উপলক্ষ্যে নতুন চমকও রাখছেন তারা। তবে কী চমক তা এখনই বলতে চান না তারা।
নববর্ষ উপলক্ষে ওয়েবসাইটটিতে বন্ধু খোঁজার ভিড় লেগে যাবে বলে আত্মবিশ্বাসী তারা।
অনলাইনের এ প্রেমিকের সাথে ভাড়ার বিনিময়ে যে কেউ খানাপিনা করতে পারবেন। ঘুরতে পারবেন পছন্দের জায়গায়। সিনেমা দেখতে পারবেন, নাটক দেখতে পারবেন, রেস্টুরেন্টে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতে পারবেন। যদি নতুন এ প্রেমিকের কাছে অন্তরঙ্গ কোনো মুহূর্ত দাবি করেন তাও সম্ভব।
তবে এর জন্যে অর্থ পরিশোধ করতে হবে। প্রতি ঘন্টায় ভাড়াটিয়া প্রেমিককে দিতে হবে টাকা।
বর্তমানে চীনে ১ কোটি ৮০ লাখ ‘সিঙ্গেল ওম্যান’ রয়েছে। এছাড়া চীনা তরুণীরা তো আছেই।
যাকা একাকিত্বে ভোগেন এরা চাইলে তাওবাও ডটকমের সেবা নিতে পারেন অনায়াসে।

No comments:
Post a Comment