চালকের দাদাগিরির শিকার গৃহবধূ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 June 2018

চালকের দাদাগিরির শিকার গৃহবধূ



‌প্রচন্ড গরমে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য এ সি '‌ক্যাব' বুক করেছিলেন এক গৃহবধূ। গাড়িতে ওঠার পর বধূ এবং তাঁর ছেলে চালককে এ সি চালাতে বলেন। আর তাতেই চালকের দাদাগিরির শিকার হতে হয়েছে মা ও ছেলেকে। এমনটাই অভিযোগ। ঘটনায় আতঙ্কিত বধূ সোনারপুর থানায় অভিযোগ করেন। ওই চালক এ সি তো চালান নি। পরন্তু অশ্রাব্য ভাষায় বধূ এবং তাঁর ছেলেকে গালিগালাচ করে। এমন কি বধূকে ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে ফেলে দেয়।  ছেলের পায়ে গাড়ির দিয়ে ধাক্কা মেরে পালায় বলে অভিযোগ।


সোনারপুরের মিলন পল্লির ঘটনা। এখানেই থাকেন বুলা নাগচৌধুরির। তিনি এবং তাঁর পরিবার ক্যাবে করেই যাতায়াত করেন। শুক্রবার বিকালে ছেলে সৈকতকে নিয়ে গড়িয়ায় এক আত্মীয়ের বাড়িতে যাবেন বলে ঠিক করেন। '‌উবের' সংস্থার ক্যাব ওঠেন। আর তাতেই তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে। বুলাদেবীর অভিযোগ, '‌প্রচন্ড গরমের জন্য গাড়িতে উঠেই চালককে এ সি চালাতে বলি। কিন্তু চালক এ সি চালান নি। সোনারপুর মোড়ে গাড়ি আসতে ছেলে এবং আমি দুজনেই চালককে গাড়ি থামাতে বলি। গাড়ি থেকে মেনে যেতে চাই। কিন্তু ক্যাব চালক আমাদের নামতে বাধা দেন। আমার গায়ে হাত তোলেন। আমাকে ধাক্কা মেরে গাড়ির মধ্যে ফেলে দেন। ছেলে আমাকে বাঁচাতে গেলে ওর পায়ে গাড়ির ধাক্কা মেরে পালিয়ে যায়। গোটা ঘটনার কথা জানিয়ে শুক্রবার রাতে সোনারপুর থানায় ডায়রি করেছি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছি। আর কোন দিন হয়তো কোন ক্যাবে উঠবো না।

No comments:

Post a Comment

Post Top Ad