গলা টিপে শ্বাসরোধ করে খুন গৃহবধূ, অভিযোগের তীর স্বামীর দিকে। বসিরহাটের হাসনাবাদ থানার রাজাপুর গ্রামের বাসিন্দা ওই বধূর নাম রোকেয়া বিবি(৫৩)। স্বামীর নাম গোলাম মোস্তাফা মন্ডল, পেশায় কৃষক।
পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও পারিবারিক ঝামেলা চলত স্বামী ও স্ত্রীর মধ্যে। শুক্রবার রাতে সেই অশান্তি চরমে পৌছায়, যার জেরে স্ত্রীর গলা চেপে শ্বাসরোধ করে খুন করে মোস্তাফা মন্ডল, এমনই অভিযোগ পরিবারের তরফে। এরপর ঐ গৃহবধূর ভাই আনার হোসেন মন্ডলকে ফোন করে মোস্তাফা জানায় যে তার দিদি গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারপরই সে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর বধূর বাপের বাড়ি ফোন করে থানায় খবর দেওয়া হয়, কিছুক্ষণ পর হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বধূর ভাই আনার হোসেনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

No comments:
Post a Comment