মৃন্ময় নস্কর,বারুইপুর: রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবায় আর্থিক বছরে ৭৫৭ পয়েন্ট ৩৯ কোটি খরচ করছে ,রাজ্যের উন্নয়নের মডেল বিহার সহ অন্য রাজ্য অনুসরন করতে চায় ,আগে বারুইপুরের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুপুর ২ টার পর তালা পড়ে যেত ,চিকিৎসক নিজের মিটিং এর অছিলায় চলে যেতেন , এখন তা নতুন সেজে ১০ টি শয্যা নিয়ে অন্তবিভাগ চালু হল ,তীক্ষ্ণ নজর রাখবো যাতে মানুষ পরিষেবা পায় , চিকিৎসকরা তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করুন ,এমন বললেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।
রবিবার বারুইপুরের শিখর বালি ২ পঞ্ছায়েতে ইন্দ্র পালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অন্তর বিভাগের উদ্বোধন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এদিন ছিলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী , দক্ষিন ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় , পুর চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী , মহকুমা শাসক দেবারতি সরকার , বারুইপুর মহকুমার মুখ্য সাস্থ্য আধিকারিক মৃদুল ঘোষ ,সুপার জয়া ব্যানার্জি সহ অন্যরা ।
এদিন অধ্যক্ষ তথা বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে ক্ষপের সাথে বলেন , বারুইপুর হাসপাতালে কেন সব ক্ষেত্রে রেফার করা হত তা নিয়ে আমি সুপারের কাছেও জানতে চেয়েছি ,সামান্য অর্থ পেডিক রোগী তাকেও রেফার করা হচ্ছে , বেসরকারি হাসপাতালে টাকার গুনাগার দিয়েও আবার সরকারি হাসপাতালে নিয়ে আসতে রোগী মারা যাচ্ছে , আগেও বলেছি যে হাসপাতালে রেফার করা হচ্ছে সেখানে একটা বেড রেখে দিয়ে তা জেনে নিয়ে রোগীকে রেফার করা হোক ,এর জন্য ১০৪ টোল নাম্বার কথার কথাও স্বাস্থ্য অধিকর্তা ভাবছে । চিকিৎসকদের যেমন মনযোগী হতে হবে তেমন রোগীদের পরিবারেও চিকিৎসকদের প্রতি মানবিক হতে হবে । এদিন স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী বলেন ,রাজ্যে ৯৮ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হবে , চিকিৎসকদের গ্রামের মানুষদের সাথে ভালো বাসার সম্পর্ক করতে হবে ,তাদের খোঁজ নিতে হবে । এই ইন্দ্র পালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে ,৩ জন নার্স ,৩ জন চিকিৎসক থাকবে ,এই স্বাস্থ্য কেন্দ্রে প্রসুতি সহ অন্য রোগের চিকিৎসা হবে , ৫ টি পুরুষ দের ও ৫ টি মহিলাদের জন্য শয্যা থাকবে ।

No comments:
Post a Comment